
এমএ মামুন, দেবহাটা: সাতক্ষীরার দেবহাটায় এসএসসিতে ৬১.০৮ শতাংশ, দাখিলে ৫২.২২ শতাংশ ও এসএসসি ভোকেশনালের ২৩.২৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় দেবহাটা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৯০৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৬৩০ জনকে কৃতকার্য এবং ২৭৪ জনকে অকৃতকার্য হয়েছে।
পাশাপাশি ৪৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। প্রকাশিত ফলাফল শিটে পাসের হার ৬১.০৮ শতাংশ।
বিদ্যালয়ভিত্তিক ফলাফলে দেবহাটা সরকারি বিপিন বিহারী মেমোরিয়াল পাবলিক ইনস্টিটিউশন, পারুলিয়া সাগর সাহা মাধ্যমিক বিদ্যালয়, বেহেরা আজিজুল তহমিদ্দীন মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে।
এছাড়া দেবহাটা উপজেলায় ২০২৬ সালের দাখিল পরীক্ষায় ১০টি মাদ্রাসা থেকে মোট ২৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১৩২ জন কৃতকার্য এবং ১২৯ জন অকৃতকার্য হয়েছে। দাখিলে পাসের হার ৫২.২২ শতাংশ। প্রকাশিত তালিকায় কুলিয়া এলাহী বক্স দাখিল মাদরাসা ও শশাজাতা দাখিল মাদরাসার ফলাফল তুলনামূলক ভালো দেখা গেছে।
২০২৬ সালের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মোট ৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ জন কৃতকার্য এবং ৩২ জন অকৃতকার্য হয়েছে। পাশের হার ২৩. ২৪ শতাংশ।
পাসের হার তুলনামূলক কম হওয়া এবং দাখিল ও ভোকেশনালে কেউ জিপিএ-৫ না পাওয়ায় শিক্ষার মানোন্নয়নে নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন