
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. মেহের আলী (৮২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)।
অসুস্থতা জনিত কারণে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১২টায় পশ্চিম মৌতলা গ্রামে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফ, কালিগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মহসিনসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় আচার পালনকালে দেশের স্বাধীনতার জন্য বীর মুক্তিযোদ্ধা মো. মেহের আলীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপস্থিত মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী।
পরে জানাযা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
মন্তব্য করুন