বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৭ আগস্ট ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জের নাজিমগঞ্জ হাটের অবকাঠামোগত উন্নয়নে পরামর্শ সভা

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ হাটের অবকাঠামোগত উন্নয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বাজারের ড্রেনেজ ব্যবস্থা, শৌচাগার নির্মাণ ও উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, সিসি ক্যামেরা স্থাপন, লাইটিং, সড়ক নির্মাণ ও সংস্কারসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়।

হাটের প্রবীণ ব্যবসায়ী ও শিল্পপতি মো. বদরুর রহমান গাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. আজিজুর রহমান। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সহকারী অধ্যাপক মো. আনিসুর রহমান সভাটি সঞ্চালনা করেন।

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, তারালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল গফুর, ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু, জামায়াত নেতা আজগার আলী, বিএনপি নেতা এস এম বাবু প্রমুখ।

সভায় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ব্যবসায়ীদের উপস্থিতিতে মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৮টায় উপজেলা প্রকৌশলীকে সঙ্গে নিয়ে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের নেতৃত্বে হাটের সম্ভাব্য উন্নয়ন স্থানগুলো সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

২

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

৩

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

৪

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

৫

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

৬

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

৭

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

৮

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৯

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

১০

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

১১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১২

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১৩

দিল্লিতে মমতা আটক

১৪

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১৫

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১৬

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১৭

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৮

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৯

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২০