বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৮ আগস্ট ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হঠাৎ ন্যাড়া মাথায় কেন লেডি সুপারস্টার নয়নতারা?

বিনোদন ডেস্ক: ভারতীয় দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারার মাথা ন্যাড়া ছবি ঘিরে সামাজিকমাধ্যমে হইচই পড়ে গেছে। যেখানে দেখা যায়, নয়নতারা মাথা ন্যাড়া করে ফেলেছেন।

এও শোনা যায়, ‘টক্সিক’ সিনেমার মুক্তির আগে অন্ধ্রপ্রদেশ রাজ্যের তিরুমালা মন্দিরে গিয়ে নাকি মাথার চুল উৎসর্গ করেছেন অভিনেত্রী। নয়নতারার ছবি ভাইরাল হতেই শুরু হয় জোর আলোচনা।

সত্যিই কি মন্দিরে গিয়ে মাথা ন্যাড়া করেছেন এই অভিনেত্রী?
জানা গেছে, ভাইরাল ছবিগুলো আসল নয়। ফ্যাক্ট চেক-এ ধরা পড়েছে ছবিগুলো এডিট করা।

বাস্তবে নয়নতারা তিরুমালা মন্দিরে গিয়ে মাথা ন্যাড়া করেননি।
সম্প্রতি তিরুমালা মন্দিরে নয়নতারার সফরের কিছু ছবি প্রকাশ্যে আসার পর থেকেই তাকে নিয়ে অনলাইনে নানা পোস্ট ছড়াতে শুরু করে।

এমন আলোচনার মাঝেই কয়েকটি ছবি পোস্ট করা হয়, যেখানে অভিনেত্রীকে ন্যাড়া মাথায় দেখা যায়।
পোস্টগুলোতে দাবি করা হয়, মন্দিরে গিয়ে নয়নতারা চুল উৎসর্গ করেছেন। সামাজিকমাধ্যম এক্স-এও সেই ছবি শেয়ার করেন। ফলে খুব দ্রুতই বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। বিশেষ করে ‘টক্সিক’ সিনমাকে ঘিরে এখন নয়নতারাকে নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে থাকায় এই দাবি আরও বেশি করে ছড়িয়ে পড়ে।

ভাইরাল ছবিগুলোর সত্যতা যাচাই করতে নয়নতারার তিরুমালা সফরের আসল ছবির সঙ্গে সেগুলোর তুলনা করা হয়। সেখানেই স্পষ্ট হয়ে যায়, ভাইরাল ছবিগুলো আসলে এডিটেড। যদিও এ বিষয়ে এখনও নয়নতারার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া আসেনি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০