বাংলাদেশ, শনিবার, ২২ আগস্ট ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৮ জুলাই ২০২৩, ৯:১৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

একদফা বাস্তবায়নে বিএনপির পদযাত্রা আজ

ডেস্ক রিপোর্ট: সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর পদযাত্রা কর্মসূচি মঙ্গলবার (১৮ জুলাই)। ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে পদযাত্রা করবে বিএনপি।

রাজধানীর গাবতলী থেকে সকাল ১০টায় কর্মসূচি শুরু করে বিকেল ৪টা পর্যন্ত রায়সাহেব বাজার মোড় পর্যন্ত এ পদযাত্রা অনুষ্ঠিত হবে। অন্যদিকে সমমনা ৩৬টি দল ঢাকার বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করবে।

ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। আজকের পদযাত্রায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ দলটির সব পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে সকালে গাবতলী থেকে পদযাত্রা শুরু করে মিরপুর-১, ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, কারওয়ান বাজার, এফডিসি হয়ে মগবাজার প্রবেশ করবে। মগবাজার এলাকায় যুক্ত হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। পরে দলটির নেতাকর্মীরা পদযাত্রা নিয়ে মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, শাপলা চত্বরের দিকে যাবে। ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ হয়ে বিকেল ৪টায় রায়সাহেব বাজার মোড়ে গিয়ে পদযাত্রা শেষ হওয়ার কথা রয়েছে। এদিকে আজ দেশের সব মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রা করবে বিএনপি।

অন্যদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বুধবার রাজধানীর আব্দুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পদযাত্রা করবে বিএনপি।

একই দিন সমমনা দলগুলোও পৃথকভাবে একই কর্মসূচি পালন করবে। গত ১২ জুলাই ঢাকার নয়াপল্টনে সমাবেশ করে সরকার পতনের একদফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ওইদিনই দুদিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি ফিফার

সুন্দরবনে পর্যটকবাহী নৌকা ডুবি, ৯ জনকে জীবিত উদ্ধার করল নৌ পুলিশ

কালিগঞ্জে জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি গঠন

রতনপুরে চাঁদাবাজ, দখলবাজ ও মাদকবিরোধী র‍্যালি

সংস্কারের নামে খুঁড়ে ফেলে রাখা সড়কে চার বছর ধরে ভোগান্তি!

প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু

সবুজ সাতক্ষীরার স্বপ্নে প্রথম আলো বন্ধুসভার বৃক্ষরোপণ

সুন্দরবন প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শ্যামনগর থানার নবাগত ওসির মতবিনিময়

গোয়ালপোতায় দুই শিশুকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি, হাসপাতালে ভর্তি ৩

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

১০

শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১১

নলতা আহছানিয়া মিশনের উদ্যোগে ৯৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী

১৩

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব

১৪

তালায় গোয়াল ঘর থেকে ৫৩ পিস ইয়াবা উদ্ধার

১৫

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির পদ স্থগিত

১৬

কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা

১৭

কালিগঞ্জে ১২১ পিস ইয়াবাসহ যুবক আটক

১৮

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

১৯

শ্যামনগরে কৃষকের ২টি পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ

২০
error: Content is protected !!