বাংলাদেশ, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৮ জুলাই ২০২৩, ৭:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে বিএনপি-আ. লীগ সংঘর্ষ, যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ

ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচি চলার সময় আওয়ামী লীগ এবং বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় সজীব নামে এক যুবক নিহত হয়েছেন।
তার বয়স আনুমানিক ২৫ বছর। বাড়ি সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকায়।

স্থানীয় বিএনপির দাবি, তিনি যুবদলের কর্মী। আওয়ামী লীগের কর্মীরা তাকে কুপিয়ে হত্যা করেছে।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা শহরের সামাদ মোড় সংলগ্ন কলেজ রোডের পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত সজীবের মৃতদেহ সেখানেই পড়ে ছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রা চলার সময় শহরের সামাদ মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এ সময় সজীব নামে ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। প্রাণে বাঁচতে তিনি কলেজ সড়কের মদিনউল্যা হাউজিংয়ের পাশের ফিরোজা টাওয়ার নামে একটি ভবনের নিচে আশ্রয় নেন। সেখানে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, নিহত সজীব যুবদলের কর্মী। আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে।

এদিকে জেলা শহরের ঝুমুর সিনেমাহল এলাকা, রামগতি সড়কের আধুনিক হাসপাতাল, মটকা মসজিদ এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন ৫০ জনের বেশি নেতাকর্মী। অনেকের গায়ে ছররা গুলি লেগেছে। তাদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিক্ষুব্ধদের লক্ষ্য করে পুলিশ কাঁদানে গ্যাস ও টিয়ারসেল নিক্ষেপ করে।

এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন, কীভাবে সজীবের মৃত্যু হয়েছে, আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। এখনই এ বিষয়ে বলতে পারব না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলারোয়ায় খামারীদের জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

২০২৮ থেকে নতুন পাঠ্যক্রম, আগামী বছর যুক্ত হচ্ছে ৪ নতুন বই

বিপন্ন ‎বিলাই-নখা || ‎তারিক ইসলাম

তালার নুরু বিশ্বাস ও যুব জামায়াতের নেতা ইয়াকুব আলীর বিরুদ্ধে অন্যের সম্পত্তি দখলের অভিযোগ

তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু

এসএসসির ফলাফল ঘোষণা ২০ জুলাই

কয়রায় প্রত্যাশীর মধু মেলা

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

পাইকগাছায় গণপিটুনিতে নিহত ১, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? হবু পাত্র যিনি

১০

৪ দিনেই ২০০ কোটি পার করল রাম চরণের ‘পেড্ডি’

১১

একদিনে হাম ও উপস্বর্গে ৮ শিশুর মৃত্যু

১২

ফিলিপাইনে ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন, ৩২ প্রাণহানি

১৩

১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৫

বিসিবির নতুন ২৫ পরিচালকের পরিচয়

১৬

যুক্তরাষ্ট্রের কথা শুনলো না ইসরায়েল, হামলা করলো তেহরানে

১৭

সেই উপদেষ্টারা কে কোথায়

১৮

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ পাঁচ দেশ

১৯

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, ৩ দেশে সুনামি সতর্কতা

২০