বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১২ আগস্ট ২০২৩, ৬:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পদ্মা সেতুর পাশে নির্মাণ হবে বঙ্গবন্ধুর স্ট্যাচু, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর জায়গা পরিদর্শন

ডেস্ক রিপোর্ট: মাদারীপুরের শিবচরে পদ্মাসেতুর পাশে নির্মাণ করা হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্তর্জাতিকমানের স্ট্যাচু। এ উপলক্ষে আজ শনিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক সেতু সংলগ্ন উপজেলার কাঁঠালবাড়ী ফেরিঘাট এলাকার পদ্মার পাড় পরিদর্শন করেছেন।

পদ্মার পাড় পরিদর্শনের সময় মন্ত্রী মোজাম্মেল হকের সঙ্গে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সংরক্ষিত সংসদ সদস্য বেগম নাহিদ ইজাহার খান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসারাত চৌধুরীসহ বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘পদ্মাসেতুর পাশে শিবচরে পদ্মার পাড়ে আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধুর স্ট্যাচু নির্মাণ করা হবে। এখানে মিউজিয়ামসহ আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা থাকবে।’

বঙ্গবন্ধুর নামে অনেক আগেই স্ট্যাচু নির্মাণ করা উচিত ছিল বলে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিলম্ব হওয়ায় আমি দুঃখ প্রকাশ করছি। বিলম্ব হলেও যে উদ্যোগটা নিয়েছি এতে বঙ্গবন্ধুর প্রতি জাতির যে দায় তা কিছুটা হলেও লাঘব হবে। আন্তর্জাতিক মানের স্ট্যাচু করা হবে যাতে দেশি-বিদেশি পর্যটক এখানে আসেন। দেশের সব এলাকার মানুষ, ভবিষ্যৎ প্রজন্ম এসে বঙ্গবন্ধুর স্ট্যাচু দেখবে।’

মন্ত্রী বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে, আমেরিকা-ভারতে স্ট্যাচু আছে। আমরা আকর্ষণীয়ভাবে এটা (বঙ্গবন্ধুর স্ট্যাচু) করব। আন্তর্জাতিক মানের একটি কনভেনশন সেন্টারও এখানে অনুমোদিত হয়েছে। এতে এখানে বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত হবে।’

পদ্মা সেতু বাঙালির গর্বের বিষয়। পদ্মা সেতুর পাশে স্ট্যাচু করা হলে বিভিন্ন বিষয় সামঞ্জস্য হবে বলে উল্লেখ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘দেশি-বিদেশি পর্যটক পদ্মাসেতু দেখতে পারবে, একই সঙ্গে স্ট্যাচু ও কনভেনশন সেন্টারও দেখতে পারবে। এর ফলে একটি আকর্ষণীয় ব্যাপার হবে পদ্মার পাড়ে। এই এলাকার উন্নয়ন হবে।’

এ সময় চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেন, ‘পদ্মা সেতুর পাশে বঙ্গবন্ধুর স্ট্যাচু নির্মিত হলে দেশ-বিদেশ থেকে মানুষ এখানে আসবে। বঙ্গবন্ধুর স্ট্যাচু ও পদ্মা সেতু একসঙ্গে ভীষণ একটা আবেগ এখানে কাজ করবে। সুন্দর মনোরম একটা জায়গা মন্ত্রী পছন্দ করছেন। এ জন্য সবাইকে ধন্যবাদ জানাই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

১০

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

১২

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৩

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১৪

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১৫

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৬

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৭

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৮

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৯

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

২০