বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ আগস্ট ২০২৩, ৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে প্রীতি ফুটবল ম্যাচ

সুলতান শাহজান: সাতক্ষীরার শ্যামনগরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শ্যামনগর ডিজিটাল ক্যাটারিং সার্ভিসের আয়োজনে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেয় শ্যামনগর ডিজিটাল ক্যাটারিং সার্ভিসের সদস্যদের নিয়ে গঠিত মোক্তার হোসেনের নেতৃত্বাধীন লাল দল বনাম জয়দেবের নেতৃত্বাধীন সবুজ দল।

৯০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র হয়। লাল দলের হয়ে পলাশ ও সবুজ দলের রহমত ১টি করে গোল করতে সক্ষম হন। পরে টাইব্রেকারের মাধ্যমে খেলার সমাপ্তি হয়। এতে সবুজ দল বিজয়ী হয়।

খেলা শেষে বিজয়ী দলের অধিনায়ক জয়দেবের হাতে ট্রফি তুলে দেন সাবেক ফুটবলার ও উপজেলা রেফরি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ তৈবুর রহমান বাবলু ও মোঃ রাজু আহমেদ।

খেলা পরিচালনা করেন শ্যামনগর উপজেলা রেফরি অ্যাসোসিয়েশনের সদস্য আবু সুফিয়ান।

এর আগে খেলা উদ্বোধন করেন সাবেক ফুটবলার এবং উপজেলা রেফরি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ তৈবুর রহমান বাবলু ও সাবেক ফুটবলার এবং শ্যামনগর ফুটবল একাডেমির কোচ শেখ আক্তার হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ধারাভাষ্য ফোরামের সদস্য মোঃ শাহজাহান সিরাজ, শ্যামনগর ডিজিটাল ক্যাটারিং সার্ভিসের পরিচালক আব্দুল আলিমসহ আরও অনেকে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

২

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৩

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

৪

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

৫

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

৬

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

৭

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

৮

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

৯

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

১০

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১১

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১২

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১৩

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১৪

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১৫

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১৬

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

১৭

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

১৮

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

১৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২০