admin
৬ সেপ্টেম্বর ২০২৩, ৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় নানা আয়োজনে জন্মাষ্টমী উদযাপন

আশরাফুল ইসলাম সবুজ, পাইকগাছা: খুলনার পাইকগাছায় সনাতন ধর্মালম্বীদের যুগবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন প‌রিষদের আয়োজনে কালীবাড়ী কেন্দ্রীয় ম‌ন্দির থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ করে মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে কালীবাড়ী কেন্দ্রীয় ম‌ন্দিরে উপজেলা পূজা উদযাপন প‌রিষদের সভাপতি সমীরন সাধুর সভাপ‌তিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক যুগ্ম-সম্পাদক সাধন কুমার ভদ্র, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়র প্রেম কুমার মন্ডল, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়র মাহাবুবুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) তুষার কান্তি দাস, জেলা পূজা পরিষদের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক চিত্ত রঞ্জন সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ রায়, সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, পৌরসভা পূজা পরিষদের সভাপতি বাবু রাম মন্ডল, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সম্পাদক জগদীশ চন্দ্র রায়, জেলা আ’লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, লতার ভারপ্রাপ্ত চেয়ারম্যান পুলকেশ মন্ডল, পৌর প্যানেল মেয়র মাহবুবুর রহমান রঞ্জু, তৈয়েব্যুর রহমান, কবিতা দাস, প্রানকৃষ্ণ দাশ, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, মুরারী মোহন সরকার, উত্তম সাধু, অধ্যক্ষ মিহির বরন মন্ডল, সন্তোষ কুমার সরকার, বি সরকার, স্নেহেন্দু বিকাশ, দেবব্রত রায় দেবু, অখিল মন্ডল, মৃত্যুঞ্জয় সরদার, এমএম আকরামুল ইসলাম, পরেশ মন্ডল, দীপঙ্কর মন্ডল, ত্রিনাথ বাছাড়, প্রভাষক নিবেদিতা মন্ডল, পৌর মহিলা আ’লীগের সভাপতি শেখ জুলি, উপজেলা যুবমহিলা লীগের সম্পাদক ইউপি সদস্য ফাতিমা তুজ জোহুরা রুপা, পৌর ছাত্রলীগের সাবেক সম্পাদক রায়হান পারভেজ রনি, গড়ইখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের এ কে নাসিম প্রমুখ।

অনুষ্ঠানে এমপি আক্তারুজ্জামান বাবু বলেন, জাতির পিতা অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখতেন। আজকের বাংলাদেশ তারই স্বপ্নের ফসল। কিছু দুষ্কৃতকারী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে দুষ্কৃতকারীদের শক্ত হাতে প্রতিহত করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদন

করুণারত্নে-দুলানির লড়াই ছাপিয়ে বাংলাদেশের দারুণ জয়

হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে ইরানের নির্দেশনা

আলিয়া ভাটের নায়ক হচ্ছেন শাহরুখ? ‘ইনশাআল্লাহ’ ঘিরে নতুন গুঞ্জন

এসএসসি পরীক্ষার্থীদের ভয় মুক্ত থাকতে বললেন মন্ত্রী-উপদেষ্টা

নাহিদের ফাইফারে দুইশর আগেই শেষ নিউজিল্যান্ড

সাতক্ষীরায় ১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচিতে আবেদনের সুযোগ শেষ ২৪ এপ্রিল

সিটি করপোরেশন হলো বগুড়া

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা, তালিকায় আছেন যারা

১০

সাতক্ষীরায় হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১১

৬৩০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গোপাল গ্রেফতার

১২

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ

১৩

সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

১৪

বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব

১৫

মার্কিন চুক্তি পড়ে কয়েক রাত ঘুমাতে পারিনি : মাহা মির্জা

১৬

পাইকগাছায় ২০,৫৪০ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি স্বাক্ষরকারী অন্তর্বর্তী সরকারের বিচার চান অধ্যাপক আনু মুহাম্মদ

১৮

৭ বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

১৯

ত্বক ও চুলের বিভিন্ন সমস্যার সমাধানে আমলকী

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705