বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২৬ মার্চ ২০২৩, ৪:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেহজাবীনকে দেখে চমকে উঠলেন নিশো!

বিনোদন ডেস্ক: মুনিরের বিয়ে ঠিক হয়েছে। সময়টা ভালো নয় তাই বাবা চান যত দ্রুত সম্ভব বিয়েটা সেরে ফেলতে।
কারণ পাকিস্তানের শোষণে অতিষ্ঠ হয়ে বাঙালি শেষ পর্যন্ত স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। চারদিকে যুদ্ধের খবর।

জোয়ান ছেলেরা সব মুক্তিবাহিনীতে যোগ দিচ্ছে। মুনিরের বাবার একটাই ছেলে। তিনি চান ছেলেকে যে কোনো উপায়ে আটকাতে।

উঠতি বয়সী ছেলে, বিয়ে দিলে ঠিক বউয়ের আঁচলে বাঁধা পড়ে যাবে। এই ভাবনা থেকেই পাশের গ্রামের এক গেরস্থের মেয়ের সঙ্গে সম্বন্ধ পাকা করে দিন তারিখ ঠিক করে এসেছেন তিনি। মেয়ে শিক্ষিত, কলেজে পড়ে। দু’দিন পরই বিয়ে। যোগাড়যন্ত্র শেষ পর্যায়ে।

মুনির মেয়ের ছবি দেখেছে। দেখতে ভারি মিষ্টি। এমনিতে বিয়েতে তার তেমন আপত্তিও ছিল না। কিন্তু এই সময়টাতে বিয়ে, সে কিছুতেই মেনে নিতে পারছে না।

সারাদেশ স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, প্রাণ দিচ্ছে মানুষ। আর সে কিনা শিক্ষিত একটা ছেলে হয়ে- এসময় বিয়ে করে বউয়ের সঙ্গে খুনসুটি করবে! আবার বদরাগী বাবাকে মুখের ওপর না করার সাহসও নেই মুনিরের। বিয়ের আগের রাতে মুনির মনস্থির করল, সে যুদ্ধে যাবে। বাবা-মার অনুমতি পাওয়ার প্রশ্নই ওঠে না। সুতরাং একটা চিঠি লিখে রাতের আঁধারেই পালাবে সে।

এদিকে, মুক্তিবাহিনীতে যোগ দেওয়া ছেলেদের নৌকায় করে বর্ডার পার করে দেয় নরেন মাঝি। অবশেষে নদীর ঘাটে পৌঁছায় মুনির। নৌকায় উঠে সে টের পায় তাতে আরেকটি মানুষ আগে থেকে উঠে বসে আছে। আপাদমস্তক ঢাকা। নৌকায় তারা দু’জন ছাড়া আর কেউ নেই। একটা সময় মুখ ঢেকে বসে থাকা মানুষটি ঘুরে বসে। তাকে দেখে চমকে ওঠে মুনির। সে আর কেউ নয় সালেহা!

এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘অসমাপ্ত’। যেখানে মুনির চরিত্রে আফরান নিশো এবং সালেহা চরিত্রে মেহজাবীন চৌধুরী অভিনয় করেছেন।

সারওয়ার রেজা জিমির রচনায় নাটকটি নির্মাণ করেছেন তুহিন হোসেন। ‘অসমাপ্ত’ নাটকটি রোববার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে আরটিভি’র পর্দায় প্রচার হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১০

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১১

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

১২

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১৩

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১৪

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১৫

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৬

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

১৭

সমুচা কিনতে না পারা সেই বস্তির ছেলেটি এখন ২০ হাজার কোটির মালিক

১৮

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

১৯

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

২০