বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২৮ অক্টোবর ২০২৩, ৭:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রণবীরের সঙ্গে কেন সম্পর্ক ‘টেকেনি’, জানালেন আনুশকা

বিনোদন ডেস্ক: বলিউড সিনেমা ‘ব্যান্ড বাজা বারাত’ মুক্তি পাওয়ার পর থেকেই শুরু হয় অনুশকা-রণবীর সিংয়ের প্রেমের গুঞ্জন। প্রথম ছবিতেই হিট এই জুটি। তারপর ‘লেডিস ভার্সেস রিকি বহাল’, ‘দিল ধড়কনে দো’-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেন। তখন এই গুঞ্জন ডালপালা মেলে।

এই জুটির প্রেম নিয়ে চর্চা কম হয়নি। তারা সরাসরি প্রেমের কথা স্বীকার না করলেও তাদের রসায়ন বেশ জমে উঠেছিল।

পর্দায় এ জুটির দুর্দান্ত রসায়নের কারণে প্রথম ছবিতেই বাজিমাত। ক্যামেরার পেছনে তাদের সম্পর্কটা কিন্তু অন্য রকমের। আনুশকা নিজেই স্বীকার করেছেন, তারা আসলে একে অপরকে খুন করতে পারেন।

সম্প্রতি সিমি গ্রেওয়ালের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন আনুশকা। সেই অনুষ্ঠানেই নায়িকাকে সিমি রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন।

আনুশকা বলেন, আমরা একে অপরকে খুনও করে ফেলতে পারি। এটা সত্যি কথা। একে অপরের মাথাও কেটে ফেলতে পারি। আসলে আমাদের দু’জনের জীবনবোধ একেবারেই আলাদা। রণবীর খুবই বাস্তববাদী। আর আমি তো সম্পূর্ণ বিপরীত।

তবে রণবীর যে পুরুষ হিসেবে খুব আকর্ষণীয়, সেটা অবশ্য স্বীকার করেছেন আনুশকা। কিন্তু সম্পর্ক সম্ভব নয় কেন?

আনুশকার জবাব, আমাকে এমন কারও সঙ্গে সম্পর্কে জড়াতে হবে, যে আমাকে শান্ত করার কৌশল জানবে। আমরা দুজনেই ভালো মানুষ। তবে সম্পর্কের জন্য একেবারেই তৈরি ছিলাম না।

আনুশকা পরবর্তীতে বিয়ে করেছেন ক্রিকেট তারকা বিরাট কোহলিকে। আর রণবীর দীপিকাকে বিয়ে করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশীরা পর্যটক টানছে, বাংলাদেশ কেন পিছিয়ে || মো: মামুন হাসান

১

দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে খালি থালা ও কলস হাতে নিয়ে বিক্ষোভ

২

টাকার অভাবে চিকিৎসা বন্ধ বিধবা মর্জিনার, সাহায্যের আবেদন

৩

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডই রাষ্ট্রপক্ষের প্রত্যাশা: অ্যাটর্নি জেনারেল

৪

গাজীপুরে শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেলে ছত্রভঙ্গ

৫

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

৬

তৃতীয় বিয়ে বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির

৭

ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

৯

ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

১০

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত মুনসহ আটক ৩

১১

উপকূলে আলো ছাড়াচ্ছে সরমা রানীর ‘নিরাপদ কৃষি’

১২

শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান শুরু

১৩

শার্শায় ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

১৪

সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরণে অ্যাডভোকেসি

১৫

উপকূলীয় বন প্রতিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কমিউনিটির অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

১৬

সাতক্ষীরায় সেতুবন্ধনগড়ি নেটওয়ার্কের সভা

১৭

খুলনা জেলা চ্যাম্পিয়ন কয়রা উপজেলা দলের খেলোয়াড়দের সংবর্ধনা

১৮

আ.লীগকে বিলুপ্ত ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট

১৯

দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে পটগান

২০
error: Content is protected !!