বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৯ নভেম্বর ২০২৩, ৬:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইউরোপে আলোচনায় বাংলাদেশের মোরসালিন

ডেস্ক রিপোর্ট: দারুণ পারফরম্যান্স দিয়ে অল্প দিনে ফুটবল অনুরাগীদের মন জয় করে নিয়েছেন দেশের তরুণ ফুটবল প্রতিভা শেখ মোরসালিন। বসুন্ধরা কিংসের এই তারকা ফুটবলারকে নিয়ে আলোচনা এখন দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপেও।

কিছুদিন আগেই এএফসির সেরা পারফর্মাদের তালিকায় নাম ছিল মোরসালিনের। এবার তার নাম যোগ হয়েছে বেলজিয়ামের ফুটবল প্রতিভা অন্বেষক তথা ফুটবল স্কাউট ইয়াসাক কুলিগের রাডারে।

১৮ বছরের মোরসালিনকে নিয়ে টুইট করেছেন কুলিগ। বেলজিয়ান এই স্কাউটের মতে, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ওয়েস্ট হ্যামের স্প্যানিশ স্ট্রাইকার পাবলো ফোরনালসের সঙ্গে যথেষ্ট মিল রয়েছে বাংলাদেশি স্ট্রাইকারের। কুলিগের হিসেবে প্রতিভার বিচারেও বেশ ভালো অবস্থানেই আছেন জাতীয় দলের জার্সিতে ৯ ম্যাচে ৪ গোল করা মোরসালিন।

মোরসালিনের পজিশন হিসেবে সেন্ট্রাল মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার, লেফট উইং এবং রাইট উইংয়ের কথা বলা হয়েছে। আর মাঠের ভূমিকা হিসেবে দেখানো হয়েছে অ্যাডভান্সড প্লে-মেকার হিসেবে। ডানপায়ের এই খেলোয়াড়ের শক্তির জায়গাতেও আলাদাভাবে নজর দিয়েছেন কুলিগ। মোরাসালিনের টেকনিক, ড্রিবলিং, বল কন্ট্রোল, দূরপাল্লার শটের পাশাপাশি দুই পা ব্যবহারের কথাও উল্লেখ করেছেন তিনি।

ইউরোপিয়ান ফুটবলে বেশ বড় আকারেই নামডাক আছে স্কাউট কুলিগের। এখন পর্যন্ত তার তালিকার ভিত্তিতেই সিরি আ এবং লা লিগায় বেশ কয়েকজন খেলোয়াড় খুঁজে পেয়েছে ইউরোপের নামী ক্লাবগুলো। সবশেষ তার সন্ধানে থাকা লুকাস বারেল্ডোকে নিয়ে আগ্রহ দেখিয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল। কুলিগের তথ্য নিয়ে মোরসালিনের প্রতিও আগ্রহী হতে পারে ইউরোপিয়ান ক্লাবগুলো।

কিছুদিন আগে লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দারুণ গোলের বদৌলতে এএফসির এশিয়ার শীর্ষ ৯ জনের তালিকায় নাম লিখিয়েছেন মোরসালিন। বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে লেবাননের বিপক্ষে ম্যাচটি ছিল এশিয়ান কাপের সরাসরি বাছাইও। গত ১৬ ও ২১ নভেম্বর বাছাইয়ে পুরো এশিয়ায় মোট ৩৬টি ম্যাচ হয়েছে। সেখান থেকে সেরা ৯ জন পারফর্মারের নাম ঘোষণা করেছে এএফসি। যেখানে মোরসালিন ছাড়াও রয়েছেন দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং মিন, কাতারের আলমোয়েজ আলী, ইরানে মেহেদী তারেমি, সৌদি আরবের সালেহ আল শেহরিরাও।

এরপর ট্রান্সফার মার্কেটের ফেসবুক পেইজে মোরসালিনকে নিয়ে পোস্ট করা হয়েছিল। সেই পোস্টে জানানো হয়, এএফসি কর্তৃক প্রকাশিত ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ এবং এএফসি এশিয়ান কাপ ২০২৭ এর জয়েন্ট কোয়ালিফায়ারের দ্বিতীয় রাউন্ডে স্টার পারফরমারদের তালিকায় জায়গা করে নিয়েছেন শেখ মোরসালিন। ট্রান্সফার মার্কেট মোরসালিনের মার্কেট ভেল্যু ধরেছে ৭৫ হাজার ইউরো। সেরা পারফর্মারদের তালিকায় মোরসালিনের উপরে থাকা ইংলিশ ক্লাব টটেনহামের দক্ষিণ কোরিয়ান স্ট্রাইকার হিয়ং-মিন সন, যার মার্কেট ভেল্যু ৫০ মিলিয়ন ইউরো!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০