বাংলাদেশ, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
১৪ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
১১ ডিসেম্বর ২০২৩, ৭:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুই নায়িকার সঙ্গে শাকিব খান, কী হতে যাচ্ছে

ডেস্ক রিপোর্ট: মঙ্গলবার শুরু হচ্ছে শাকিব খানের নতুন সিনেমা ‘রাজকুমার’–এর শুটিং। এ উপলক্ষে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসেছেন ছবির নায়িকা কোর্টনি কফি। রোববার সন্ধ্যায় একসঙ্গে দেখা গেল শাকিব ও কোর্টনিকে। শাকিব খানের সঙ্গে এক ফ্রেমে দেখা গেছে ‘প্রিয়তমা’ ছবির নায়িকা ইধিকা পালকেও। দুই নায়িকা নিয়ে আসলে কী হতে যাচ্ছে।

‘প্রিয়তমা’ ছবিতে অভিনয় করে এরই মধ্যে সবার প্রিয়তমা হয়ে উঠেছেন কলকাতার ইধিকা পাল। শাকিব খানের বিপরীতে অভিনয় করে বেড়েছে তাঁর পরিচিতি। ইধিকা কলকাতার গণমাধ্যমেও বলেছেন, ‘এ অনুভূতি আমি বুঝিয়ে বলতে পারব না। সবাই আমাকে প্রিয়তমা বলে ডাকছে। এমন মনে হচ্ছে, যেন আমিই সবার প্রিয়তমা। বাংলাদেশের সব জায়গায় আমাকে নিয়ে লেখালেখি হচ্ছে, আলোচনা হচ্ছে—এই প্রাপ্তি আমার কাছে অমূল্য।’ অন্যদিকে শাকিবের বিপরীতে ‘রাজকুমার’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনেত্রী কোর্টনি কফি। চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই কোর্টনি কফিকে ঘিরেও চলছে আলোচনা। ভারতীয় অভিনেত্রী ইধিকা ও যুক্তরাষ্ট্রের কোর্টনি কফিকে গতকাল সন্ধ্যায় ঢাকায় এক ফ্রেমে শাকিব খানের সঙ্গে পাওয়া গেল।

কদিন আগে ‘দরদ’ ছবির শুটিং সেরে ভারত থেকে বাংলাদেশে এসেছেন শাকিব খান। আসার পর জানা যায়, ১২ ডিসেম্বরে নতুন ছবি ‘রাজকুমার’–এর শুটিং শুরু করবেন তিনি। শুটিং উপলক্ষে ৯ ডিসেম্বর ঢাকায় এসেছেন ছবির নায়িকা কোর্টনি কফি।

গতকাল ১০ ডিসেম্বর ছিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জন্মদিন। এদিন বঙ্গভবনের পারিবারিক আয়োজনে অন্যান্য অতিথির সঙ্গে আমন্ত্রিত ছিলেন শাকিব খান, ইধিকা পাল, কোর্টনি কফি, চঞ্চল চৌধুরী, মেহের আফরোজ শাওন, কোনাল, নবনীতা চৌধুরী, দীঘি, রিয়াদ প্রমুখ। সংগীতশিল্পী–অভিনয়শিল্পীরা গানে–কথায় রাষ্ট্রপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। মঞ্চে ছিলেন রাষ্ট্রপতির একমাত্র সন্তান চলচ্চিত্র প্রযোজক আরশাদ আদনানও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা!

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে গনেশপুর ও ভদ্রখালি চ্যাম্পিয়ন

শ্যামনগরে পতিত জমিতে ভুট্টা ও লবণ সহনশীল ধান চাষে নতুন সম্ভাবনা

পাইকগাছায় লোডশেডিং ও বাড়তি বিলের প্রতিবাদে মানববন্ধন

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

আশাশুনিতে ১০ হাজার বিঘা জমিতে লোনাপানি উত্তোলন, পরিবেশ বিপর্যয়ের শংকা

সতর্কবার্তা : সন্ধ্যার পর ১৬ জেলায় কালবৈশাখীর শঙ্কা

কয়রায় বাজারের জায়গা দখলের ষড়যন্ত্র, ব্যবসায়ীদের মানববন্ধন

জিয়া খাল পুনঃখনন কার্যক্রম উদ্বােধনে সোমবার যশোরে আসছেন তারেক রহমান

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

১০

একদিনে হাম ও উপসর্গে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৮ শিশুর

১১

সাতক্ষীরার আম ক্যালেন্ডার ঘোষণা

১২

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

১৩

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

১৪

পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে

১৫

জীবাশ্ম জ্বালানিতে নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে

১৬

সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৭

আলোচনায় বসবে না ইরান, দূতদের সফর বাতিল করলো ট্রাম্প

১৮

ট্রাম্পের নৈশভোজে গুলি, সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার

১৯

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705