বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৩ ডিসেম্বর ২০২৩, ৭:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এবার লাইভে আসছেন ইভ্যালির রাসেল

ডেস্ক রিপোর্ট: ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ফেসবুক লাইভে আসার ঘোষণা দিয়েছেন। আগামী শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৮টায় লাইভে আসবেন তিনি। এর আগে একই দিন ‘বিগ ব্যাং’ ক্যাম্পেইন চালুর ঘোষণা দিয়েছিলেন রাসেল।

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ইভ্যালির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। এ ব্যাপারে ইভ্যালির গ্রাহকরা অনেকেই বলছেন, নতুন কোনো সুখবর দিতে লাইভে আসছেন তিনি।

এদিকে শনিবার (২২ ডিসেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে পোস্ট করেছেন রাসেল। ‘বিগ ব্যাং’ শিরোনামের পোস্টারের ক্যাপশনে লিখেছেন, কোনো সমস্যা বা দূরত্ব না থাকলে সম্পর্ক সবসময় মধুর হয়। গ্রাহকদের সেরা অফার দেওয়ার জন্য আমাদের সরবরাহকারীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। আর এই দূরত্বটা শুধু ইভ্যালির ‘বিগ ব্যাং’ অফারের মাধ্যমে কমানো যাবে।

তিনি আরও লিখেছেন, একসঙ্গে আমরা ইতিহাস গড়ব ইনশাআল্লাহ। (এটা হবে) বিজয়ের ইতিহাস, অসম্ভবকে সম্ভব করার ইতিহাস।

ব্যাংকের চাকরি ছেড়ে ২০১৮ সালে ইভ্যালি প্রতিষ্ঠা করে হইচই ফেলে দেন মো. রাসেল। মাত্র দুই বছরের মধ্যে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান হয়ে ওঠে ইভ্যালি। কিন্তু ঋণের বোঝাও বেড়ে যায় তাদের। অভিযোগ আছে, দেশি-বিদেশীয় কয়েকটি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান মিলে ইভ্যালিকে থামানোর জন্য উঠেপড়ে লাগে। মোটা অঙ্কের বরাদ্দও করে তারা। একপর্যায় ২০২১ সালের সেপ্টেম্বর মাসে গ্রেপ্তার করা হয় রাসেলকে।

কিন্তু রাসেলকে গ্রেপ্তারে হতাশ হন প্রতিষ্ঠানটির লাখ লাখ গ্রাহক। তারা ইভ্যালির ব্যবসা চালুর জন্য আন্দোলন শুরু করেন। রাসেলকে মুক্তি দিতে ২০ হাজারের বেশি ক্রেতা-বিক্রেতা আদালতের কাছে লিখিত আবেদন করেন। এর মধ্যে নানা চড়াই-উতরাই পেরিয়েছেন রাসেল ও তার প্রতিষ্ঠান। সর্বশেষ গত ১৮ ডিসেম্বর জামিনে মুক্তি পেয়েছেন তিনি। তবে তার স্ত্রী ও ইভ্যালির চেয়ারম্যান অনেক আগেই মুক্তি পেয়েছেন। জানা গেছে, মুক্তি পাওয়ার পর অফিস করতে শুরু করেছেন মো. রাসেল। ইতোমধ্যে তার সঙ্গে যোগাযোগ করেছেন বহু উদ্যোক্তা ও বিক্রেতা। ইভ্যালিকে নতুনভাবে ব্যবসা শুরু করতে এগিয়ে আসছেন তারা। কয়েকদিন ধরে ইভ্যালির অফিসে বিক্রেতাদের চলছে যাতায়াত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন ফ্রান্সিস হ্যালজেন

১

সাতক্ষীরায় কলেজ শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি

২

তালায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে বিদ্যুতের খুটিতে বেধে মারধর, কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু!

৩

৩০ ব্যাংকের এটিএম-কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ

৪

গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

৫

সুন্দরবন সংলগ্ন ১৮ রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ

৬

বিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

৭

সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে সমঝোতা

৮

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ আটক ৩

৯

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে বিশ্ব শিক্ষক দিবস পালিত

১০

আলিপুরে জেলা যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দকে সংবর্ধনা

১১

ভারতে পালানোর প্রস্তুতিকালে জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২

১২

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১৩

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

১৪

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

১৫

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

১৬

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

১৭

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

১৮

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

১৯

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

২০