বাংলাদেশ, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৯ জানুয়ারি ২০২৪, ৬:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৩ জানুয়ারি

ডেস্ক রিপোর্ট: আগামী ২৩ জানুয়ারি থেকে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার (৯ জানুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) যুগ্মসচিব আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে এই সময়সূচি প্রকাশ করা হয়।

প্রকাশিত পুনঃনির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম দিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১০০ নম্বরের বাংলা বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। আর ৩১ জানুয়ারি পদ-সংশ্লিষ্ট বিষয়ের ২০০ নম্বরের চার ঘণ্টাব্যাপী পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী- ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগীয় শহরের কেন্দ্রে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৭ নভেম্বর থেকে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে প্রার্থীরা পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন। তাদের দাবির মুখে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ৪৫তম বিসিএসে দুই হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। ২০২৩ সালে ১৯ মে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নেন দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন। ৬ জুন প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

২

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

৩

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

৪

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

৫

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

৬

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

৭

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

৮

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

৯

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

১০

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

১২

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

১৩

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১৪

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

১৫

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

১৬

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১৭

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

১৮

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৯

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

২০