বাংলাদেশ, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৭ এপ্রিল ২০২৩, ৯:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার নক্ষত্র পতন || খায়রুল বাসার

আনিসুর রহিম হঠাৎ করে আমাদের মাঝ থেকে হারিয়ে গেল! যতখানি না সকলে আশ্চর্যন্বিত, তার চেয়ে বেশি হতবিহ্বল। যে মানুষটি সাতক্ষীরা শহরের একজন প্রতিশ্রুতির পরাকাষ্ঠা, ন্যায়বানের উচ্চারণ, অধিকারে সোচ্চার, শিক্ষার দীপ হাতে শিশুদের আগামী দিন গড়তে নিয়োজিত; সেই দীপটি হঠাৎ নিভে গেল। ক্ষতিগ্রস্ত হলো সাতক্ষীরা শহরের অধিকারবঞ্চিত সোচ্চার কণ্ঠ মানুষেরা। সকল ন্যায়পরায়ণতার মিছিলে আনিসুর রহিম ছিল সবার সমব্যথী।

তার অকাল প্রয়াণে যেমন তার পরিবারের সদস্যদের অপূরণীয় ক্ষতি, তেমনি তার সতীর্থ রাজনৈতিক অঙ্গনে, সাংবাদিকতার অঙ্গনে, শহরের নাগরিকগণের মোর্চায় নেমেছে বিপুল শোকের ছায়া।

আমার সাথে খুব কমই কথা হয়েছে আনিসুরের। সে আমার অনেক জুনিয়র ছিল। ছাত্রজীবনে প্রগতিশীল ছাত্র-রাজনীতির সঙ্গে সংযুক্ত ছিল। কর্মজীবনেও সেই রাজনীতির ধারা অব্যাহত রেখেছিল। আর একজন আনিসুর রহিম জন্মগ্রহণ করতে অনেক সময় পার করতে হবে সাতক্ষীরাবাসীকে।

সে ছিল গণমানুষের দুর্যোগময় দিনের অন্যতম সহযোদ্ধা। আজ তার স্মরণদিনে শুধু এইটুকু কামনা করতে পারি, যে অপূরণীয় ক্ষতি নিয়ে আমাদের সামনের দিনগুলো পাড়ি দিতে হবে, সেখানে আনিসুর রহিমের মতো একজন বলিষ্ঠকণ্ঠ সকল সময়ই শূন্যস্থান হয়ে থাকবে। তবে, যে সংগ্রামের শিক্ষা আনিসুর রহিম দিয়ে গেছেন, তা আগামী দিনের প্রগতিবাদীদের পাথেয় হয়ে থাকবে এ বিশ^াস অবশ্যই করা যেতে পারে।
তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা ব্যতীত এই মুহূর্তে আর কিছু বলার নেই।

লেখক: নাট্যকার

(নিবন্ধটি সাংবাদিক আনিসুর রহিম স্মারকগ্রন্থ ‘অনন্য আনিস’ থেকে নেওয়া)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনা

১

জামায়াতের লংমার্চ থেকে ফেরার পথে পাটকেলঘাটায় বাস দুর্ঘটনা: পথচারী নিহত, আহত অর্ধশতা‌ধিক

২

এইচএসসি: সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ ৩ নভেম্বর, পরীক্ষা ২ ডিসেম্বর

৩

বঙ্গোপসাগরের আরেকটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা

৪

দেবহাটায় ১৫৯ বোতল উইনকোরেক্সসহ মাদক ব্যবসায়ী আটক

৫

দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

৬

আহছানিয়া পাবলিক লাইব্রেরির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

৭

রোববার নতুন কাঠামোয় বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

৮

পাইকগাছায় ফলাফল বিপর্যয়, পাসের হারে এগিয়ে ফসিয়ার রহমান মহিলা কলেজ

৯

বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু, বাড়ছে অপরিণত জন্ম

১০

১৩৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস, ২৯৩টি থেকে পাস করেনি কেউ

১১

‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব নিয়ে বিতর্ক, আর্মেনিয়ার পার্লামেন্টে মারমারি

১২

অক্টোবরে ডেঙ্গুতে ১৭৪ জনের মৃত্যু

১৩

স্বাধীনতাবিরোধী জামায়াত ঠিক করে দিতে পারে না কে মুক্তিযোদ্ধা, কে নন

১৪

সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা

১৫

সংবিধান সংস্কারে লংমার্চ নয়, বিরোধীদের আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৬

ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা

১৭

মুক্তির আগেই রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

১৮

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

১৯

হারুনসহ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত

২০