বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৪ ফেব্রুয়ারি ২০২৪, ৪:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যান্ত্রিক ত্রুটিতে সাময়িক বন্ধ মেট্রোরেল

ডেস্ক রিপোর্ট: সিগনাল সিস্টেমে অসুবিধার কারণে মেট্রোরেলের ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

রোববার (০৪ ফেব্রুয়ারি) বেলা ২টা ৪৫ মিনিটের পর উত্তরা থেকে মতিঝিল ও মতিঝিল থেকে উত্তরা স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ট্রেন ১৫ মিনিটের বেশি স্টেশনে দাঁড়িয়ে আছে এমন পোস্ট করেছেন।

পুলিশের উপ-মহাপরিদর্শক জিহাদুল কবির (এমআরটি পুলিশের প্রধান) বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো বন্ধ আছে। তিনি নিজেও এই বিষয়ে খোঁজ নিচ্ছেন।

এ বিষয়ে ঢাকা ম‌্যাস র‌্যা‌পিড ট্রান‌জিট ডেভেলপ‌মেন্ট প্রজেক্ট (লাইন-১) উপ-প্রকল্প পরিচালক (গণসং‌যোগ) নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, এই মুহূর্তে সম্পূর্ণ মেট্রোরেল সার্ভিস বন্ধ আছে। সিগনাল সিস্টেমে অসুবিধার কারণে বিগত ২০ থেকে ২৫ মিনিট রেল সার্ভিসটি বন্ধ রাখা হয়েছে। লাইনের সমস্যার সমাধান হওয়ার সঙ্গে সঙ্গে মেট্রোরেল সার্ভিস আবার চালু করা হবে।

ফেসবুকে আহসান হাবিব নোবেল নামে একজন ট্রাফিক অ্যালার্ট গ্রুপে ২টা ৩৭ মিনিটে লিখেছেন পল্লবী স্টেশনে আসার আগে হুট করে কিছু লাইট ও এসি বন্ধ হয়ে গেল। এখন ট্রেন দাঁড়িয়ে আছে।

আকাশ খান নামে একজন লিখেছেন, আজ আমি দেখলাম মেট্রোরেলও ট্রাফিক সিগন্যালে আটকে ২০ মিনিট ধরে কাজীপাড়ায় দাঁড়িয়ে আছে।

এদিকে উত্তরা স্টেশনের বোর্ডে লেখা উঠেছে এই যাত্রাটি সংক্ষিপ্ত বিলম্ব হবে।

যাত্রীর চাপে টিকিট শেষ, স্টেশন গেট তালাবদ্ধ
এরআগে, সকালে উত্তরার স্টেশনে যাত্রীর চাপে গেট বন্ধ করে দিয়েছিল স্টেশন কর্তৃপক্ষ। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে তিন দিনব্যাপী প্রথম পর্বের বিশ্ব ইজতেমা আজ শেষ হয়েছে। জানা যায়, মোনাজাত শেষে যাত্রীরা সবাই একসঙ্গে ফিরতে গিয়েই বাঁধে বিপত্তি। যাত্রীর চাপে মেট্রোরেলের উত্তরা উত্তর (দিয়াবাড়ি) স্টেশনের টিকিট শেষ হয়ে গেছে। স্টেশনের সামনে শত শত মানুষের ভিড়। ওই স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়েছে।

ঘটনাস্থলে থাকা এক গণমাধ্যম কর্মী জানান, বেলা ১১টার পরে স্টেশনে প্রবেশের গেট বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে মাইকে ঘোষণা দেওয়া হয়, এ স্টেশনের টিকিট শেষ, যাত্রীরা যেন সামনের স্টেশনের দিকে যান।

মোনাজাতে অংশ নিতে আসা মানুষের ঢল নেমেছিল তুরাগতীরে। মানুষের এই ঢল কয়েক কিলোমিটার ছাড়িয়েছে। গতকাল শনিবার রাত ১০টা থেকে গাজীপুরের তিন সড়কে যান চলাচল বন্ধ রেখেছে গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশ।

মোনাজাতে অংশ নিতে আসা মুসল্লিদের চলাচলের সুবিধার্থে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুর থেকে ভোগড়া বাইপাস, টঙ্গী–ঘোড়াশাল আঞ্চলিক সড়কের মিরের বাজার থেকে স্টেশন রোড, কামারপাড়া-মন্নুগেট সড়ক ও আবদুল্লাহপুর থেকে কামারপাড়া সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১০

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

১২

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৩

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

১৪

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

১৫

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

১৬

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

১৭

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

১৮

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

১৯

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

২০
error: Content is protected !!