বাংলাদেশ, শুক্রবার, ১৯ জুন ২০২৬
৫ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শাহজালালে ৪ যাত্রীর কাছে মিলল ২ কেজি ১০৪ গ্রাম স্বর্ণ

ডেস্ক রিপোর্ট: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এনএসআই-কাস্টমস-এপিবিএনের যৌথ অভিযানে চারজন যাত্রীকে তল্লাশি করে মিলেছে ২ কেজি ১০৪ গ্রাম স্বর্ণবার, পাউডার ও স্বর্ণের অলংকার।

ওই চার যাত্রী হলেন – মুন্সিগঞ্জের বাসিন্দা আব্দুল কাদির (৪১) ও ইব্রাহিম খলিল (৪০), পটুয়াখালীর বাসিন্দা মো. জুয়েল হোসেন (৩৪) এবং ঢাকার গাজীপুরের বাসিন্দা খোরশেদ আলম (৪২)।

উদ্ধার হওয়া স্বর্ণের বর্তমান বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল বুধবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৫৫ মিনিটে দুবাই থেকে আসা একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করে। এ সময় জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, এনএসআই- এপিবিএন- কাস্টমসের একটি যৌথ অপারেশন টিম গ্রিন চ্যানেল এবং এর বাইরে অপেক্ষমাণ ছিল। সকাল ৬টার সময় একে একে এই ফ্লাইটের সকল যাত্রী বের হয়ে যেতে থাকলে সন্দেহজনক চারজন যাত্রীকে থামানো হয়। তারা প্রত্যেকেই ওই ফ্লাইটের যাত্রী। তাদের কাছে স্বর্ণ বা স্বর্ণালংকার আছে কি না সে ব্যাপারে জিজ্ঞাসা করা হয়। জিজ্ঞাসাবাদে তারা কোনো ধরনের স্বর্ণ বহনের কথা অস্বীকার করেন। কিন্তু গোয়েন্দা তথ্য থাকায় তাদের অধিকতর তল্লাশি করা হয়। এসময় তাদের প্রত্যেকের পরিধেয় পোশাকে বিশেষ কায়দায় লুকানো ৩১৬ গ্রাম করে ভেজা স্বর্ণের পাউডার, ১১৬ গ্রাম ওজনের একটি করে গোল্ডবার এবং ৯৪ গ্রাম করে স্বর্ণালংকার পাওয়া যায়। প্রত্যেক যাত্রীর কাছ থেকে ৫২৬ গ্রাম করে স্বর্ণ পাওয়া যায়, যা সবমিলিয়ে ২ কেজি ১০৪ গ্রাম।

আটক চার যাত্রীদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই অতিরিক্ত পুলিশ সুপার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় ডেন্টাল পেইন ম্যানেজমেন্ট ও সাইন্টিফিক সেমিনার

ঢাকার মাদরাসা থেকে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র উদ্ধার

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

কলারোয়ায় ডোবা থেকে যুবকের ও আশাশুনিতে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ

দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির

১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিল আমিরাত

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়

উপহারের গোলে সবার আগে নকআউটে মেক্সিকো

১০

ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

১১

কীভাবে কোথায় স্ত্রীসহ দুর্ঘটনার কবলে পড়েন জোভান?

১২

বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

১৩

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলায় নিহত ৩৫

১৪

দৈনিক পত্রদূত সম্পাদক স. ম আলাউদ্দীনের ৩১তম ‘হত্যা দিবস’ আজ

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে গেলো কানাডার ফুটবলারের!

১৬

মানজাম্বি ঝড়ে বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৭

ডেভিডের রেকর্ড হ্যাটট্রিকে বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় কানাডার

১৮

শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের নতুন কমিটি গঠন

১৯

আর্থ জার্নালিজম নেটওয়ার্ক-র মর্যাদাপূর্ণ ফেলোশিপ পেলেন সাংবাদিক আসাদুজ্জামান সরদার

২০