বাংলাদেশ, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
২৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১১ এপ্রিল ২০২৩, ৩:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রেম করতে চান জোভান, বাধা দিচ্ছেন কেয়া পায়েল!

বিনোদন ডেস্ক: গ্রামীণ পটভূমিতে মিষ্টি প্রেমের জটিল একটি গল্পে দেখা যাবে ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েলকে। সময়ের জনপ্রিয় এ দুজনকে নিয়ে সম্প্রতি ঈদের বিশেষ নাটক নির্মাণ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি।

নাটকটির নাম ‘লাভ ইউ ভাইয়া’। এর গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুহাম্মদ মিফতাহ আনান।

নির্মাতা জানান, এই নাটকে জোভান ও পায়েলকে দেখা যাবে গ্রামের দুই বন্ধুর চরিত্রে। যাদের জন্ম ও বেড়ে ওঠা পাশাপাশি বাড়িতে। এতে মানিক চরিত্রে জোভান আর ঝিনুক চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল।

নাটকটির গল্পের সূত্রপাত হয় মানিকের প্রেমে কাঁটা হয়ে দাঁড়ানো ঝিনুকের নানা কর্মকাণ্ডের মাধ্যমে।

নির্মাতার ভাষায়, ‘একই গ্রামের পাশাপাশি দুই বাড়ির ছেলে-মেয়ের মধ্যে প্রেমের ঘটনাকে কেন্দ্র করেই নাটকটির গল্প সামনে এগিয়েছে। যেখানে শুরুটা হবে মানিক তার গ্রামের বিভিন্ন মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক করতে চায়, কিন্তু তার এই ইচ্ছায় বাধা হয়ে দাঁড়ায় পাশের বাড়ির মেয়ে ঝিনুক। কারণ তার বন্ধু ও প্রেমিক হিসেবে মানিককেই মানে, কিন্তু মানিক তা মানতে নারাজ! এমন নানা জটিলতার ভেতর দিয়ে এগিয়ে যায় মিষ্টি প্রেমের জটিল গল্পটি। ’

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদ আয়োজনে সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হচ্ছে ‘লাভ ইউ ভাইয়া’ নাটকটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে আট জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন

জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশের সতর্কতা জারি নিয়ে দুই ধরনের তথ্য

আশাশুনি মাধ্যমিক শিক্ষা অফিসের ভবন নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ রাখার নির্দেশ

আশাশুনির তুয়ারডাঙ্গায় বেড়িবাঁধে ধস

গাজী নজরুলের নারী কেলেংকারীতে ক্ষুব্ধ হয়ে বিএনপিতে যোগ দিলেন ১৩ জামায়াত কর্মী

দেবহাটায় জামায়াতের লিডারশীপ ট্রেনিং ক্যাম্প

কালিগঞ্জে বিএনপির গণমিছিল ও সমাবেশ

শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পুনর্বাসনে এগিয়ে এলো আইএফএসডি ফাউন্ডেশন

১০

শ্যামনগরে নারীর ঘর থেকে বস্ত্রহীন যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল

১১

বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ করল সৌদি

১২

হাসিনার কোনো বক্তব্য সমর্থন করে না ভারত: জয়সওয়াল

১৩

বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য ফেসবুকের নতুন সুবিধা

১৪

আশাশুনিতে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ স্থাপনের অভিযোগ

১৫

হাম উপসর্গে তিনজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২ শতাধিক

১৬

হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব

১৭

ব্যাংককে স্কুলে বন্দুক হামলা: নিহত ৬, আহত অন্তত ১৫

১৮

বগুড়া ও সিলেটে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত

১৯

কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত

২০
error: Content is protected !!