
আশাশুনি প্রতিনিধি: আশাশুনির তুয়ারডাঙ্গার মুচির কোনায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধস দেখা দিয়েছে। এ খবর পেয়ে দ্রুততম সময়ে বিকল্প বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।
পানি উন্নয়ন বোর্ডের এসও আলমগীর হোসেন জানান, শুক্রবার দুপুরে তুয়ারডাঙ্গা মুচির কোনায় বেড়িবাঁধ ধসের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। সেখানে প্রায় ৩০০ ফুট বেড়িবাঁধ ধসে পড়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাৎক্ষণিক জিওটিউব দিয়ে বিকল্প বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু করেছি। এখনো কাজ চলমান রয়েছে।
স্থানীয় রফিকুল গাজীসহ এলাকাবাসী জানান, রাতের মধ্যে কাজ শেষ না হলে বাঁধ ভেঙে খাজরা ও বড়দল ইউনিয়নের প্রায় ১৫ থেকে ২০ হাজার বিঘা জমির ধানসহ অন্যান্য ফসলের মারাত্মক ক্ষতির আশংকা রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু জানান, বেড়িবাঁধে ধসের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কাজ শুরু হয়েছে।
মন্তব্য করুন