বাংলাদেশ, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৭ আগস্ট ২০২৬, ৯:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজী নজরুলের নারী কেলেংকারীতে ক্ষুব্ধ হয়ে বিএনপিতে যোগ দিলেন ১৩ জামায়াত কর্মী

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নারী কেলেংকারীতে ক্ষুব্ধ হয়ে বিএনপিতে যোগদান করেছেন শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়ন জামায়াতের ১৩ কর্মী।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে পদ্মপুকুর ইউনিয়নের চন্ডিপুর মডেল প্রাইমারি স্কুল প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মোঃ মনিরুজ্জামানের হাত থেকে ফুলের মালা গ্রহণ করে বিএনপিতে যোগদান করেন তারা।

জামায়াত থেকে বিএনপিতে যোগদানকারীরা হলেন, মোঃ কামাল হোসেন মিন্টু, মোঃ শাহাদাত হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আব্দুল আজিজ, মোঃ জিল্লুর রহমান, আতিয়ার রহমান, মোঃ মিজানুর রহমান ঢালী, মোঃ আব্দুল মাজেদ, মোঃ শাহাজালাল, মোঃ শহীদ গাজী, মোঃ গফুর গাজী, তৌহিদুর রহমান বাবু এবং মোঃ সাহেদ হোসেন।

যদিও বিষয়টি অস্বীকার করে পদ্মপুকুর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ সিরাজুল ইসলাম জানান, বিএনপিতে যোগদানকারীদের কেউই জামায়াতের নেতাকর্মী নন। তারা বিগত সময়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাই জামায়াত থেকে বিএনপিতে যোগদানের যে দাবি করা হয়েছে, তা সঠিক নয়।

তবে, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আমজাদুল ইসলাম আমজাদ বলেন, যোগদানকারীরা আমার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা। তারা গাজী নজরুল ইসলাম ও জামায়াতের কর্মী ছিলেন। জাতীয় নির্বাচনেও তারা নজরুল ইসলামের পক্ষে কাজ করেছেন। তবে সম্প্রতি গাজী নজরুল ইসলামের বিভিন্ন কর্মকাণ্ড দেখে তারা বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নেন। আজ তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

এদিকে, ইউনিয়ন বিএনপির এই মতবিনিময় সভায় শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য ও পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মোঃ মনিরুজ্জামান বলেন, দলকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবীর, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাঈদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু এবং উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

সভাপতির বক্তব্যে আমজাদুল ইসলাম আমজাদ বলেন, দলের আদর্শে বিশ্বাসী নতুন কর্মীদের স্বাগত জানাই। পদ্মপুকুর ইউনিয়নে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

১

আক্রমণের শংকা, জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত

২

নেতানিয়াহুকে সরিয়ে জাতীয় সরকার গঠনের অঙ্গীকার বিরোধীদের

৩

আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকারও আছে পুলিশের: ডা. জাহেদ

৪

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

৫

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

৬

অবৈধ সম্পর্ক আড়াল করতে কেশবপুরে জোড়া খুন, গ্রেপ্তার ২

৭

আশাশুনিতে ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৪

৮

বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক: সীমান্ত অপরাধ প্রতিরোধে সহযোগিতার অঙ্গীকার

৯

বনদস্যু সাত্তার বাহিনীর হাতে জিম্মি থাকা ৫ জেলে উদ্ধার

১০

ভোমরা স্থলবন্দর: সম্ভাবনা থমকে আছে যেখানে || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

১১

কালিগঞ্জে ১শ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ

১৩

ভোমরা ইমিগ্রেশনে আটক ভারতীয় নাগরিকের মলদ্বার থেকে দেড় কোটি টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার

১৪

মুন্ডা ও মাহতো জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কয়রায় অ্যাডভোকেসি

১৫

ঐতিহাসিক জেল হত্যা দিবস আজ

১৬

শূন্য পাস প্রতিষ্ঠানের এমপিও বাতিলের চিন্তা সরকারের

১৭

ইউক্রেনে ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার বোমা হামলা, নিহত ২৬

১৮

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন দিয়ে অবরোধ

১৯

গাজীপুরে নিরাপত্তা জোরদারে নেমেছেন ১১ প্লাটুন বিজিবি ও ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

২০