বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৪ মার্চ ২০২৪, ৫:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে চোরাই মোটরসাইকেলসহ আটক ৩

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ মার্চ) রাতে কালিগঞ্জ উপজেলার মহৎপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়েছে।

পুলিশ জানায়, চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানা পুলিশের একটি টিম মহৎপুর এলাকায় অভিযান চালিয়ে একটি ডায়াং ৮০ সিসির মোটরসাইকেল ও একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করে।

এ সময় কালিগঞ্জ উপজেলার মহৎপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে শাহেদ গাজী (১৬), একই গ্রামের ছেলে শেখ রফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৩৭) ও দেয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে শহিদ হাসান (১৬) কে আটক করা হয়।

এসময় কালিগঞ্জ মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামের দুঃখের ছেলে আলী হোসেন (১৫) কৌশলে পালিয়ে যায়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, শ্যামনগর পৌরসভার বাদঘাটা এলাকার মডার্ন ক্লিনিকের গলি থেকে বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১১টার দিকে বাদাঘাটা গ্রামের আব্দুল হামিদের ছেলে সাইফুল ইসলামের ডায়াং ৮০ সিসির একটি মোটরসাইকেল চুরি হয়ে যায়। এ ঘটনায় সাইফুল বাদী হয়ে শ্যামনগর থানায় মামলা দায়ের করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১০

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

১১

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১২

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

১৩

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

১৪

“দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়”

১৫

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

১৬

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১৭

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

১৮

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

১৯

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

২০
error: Content is protected !!