বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৫ মে ২০২৪, ৪:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তামিম আহমেদ সোহাগের মনোনয়নপত্র বাতিল

ডেস্ক রিপোর্ট: ঋণ খেলাপের দায়ে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা অ্যাড. তামিম আহমেদ সোহাগের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার (৫ মে) যাচাই বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন সদর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার জিয়াউর রহমান।

তবে মনোনয়ন ফিরে পেতে তামিম আহমেদ সোহাগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপিল করবেন বলে জানিয়েছেন।

সোহাগ বলেন, আমার বাবা বেসিক ব্যাংক থেকে ১ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। আমি তার জামিনদার ছিলাম। যতদূর মনে পড়ে সেই ঋণের ৮০ হাজার টাকা পরিশোধও করা হয়েছে। পরে এই ঋণের বিষয়টি আর খেয়াল ছিল না। বেসিক ব্যাংকে টাকা পরিশোধ করে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে অচিরেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন করবো।

প্রসঙ্গত, তৃতীয় ধাপে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

২

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

৩

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

৪

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

৫

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

৭

একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

৮

দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

৯

পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন ফ্রান্সিস হ্যালজেন

১০

সাতক্ষীরায় কলেজ শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি

১১

তালায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে বিদ্যুতের খুটিতে বেধে মারধর, কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু!

১২

৩০ ব্যাংকের এটিএম-কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ

১৩

গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

১৪

সুন্দরবন সংলগ্ন ১৮ রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ

১৫

বিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

১৬

সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে সমঝোতা

১৭

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ আটক ৩

১৮

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে বিশ্ব শিক্ষক দিবস পালিত

১৯

আলিপুরে জেলা যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দকে সংবর্ধনা

২০