বাংলাদেশ, বুধবার, ১৯ আগস্ট ২০২৬
৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৫ মে ২০২৪, ১০:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে ইসরায়েলের বিমান হামলায় ইরান-সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক কমান্ডার নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলে গাড়িতে চালানো ওই হামলায় ওই কমান্ডারসহ দুজন নিহত হন।

অন্যদিকে লোবানন থেকে চালানো রকেট হামলায় ইসরায়েলে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ সৈন্য। বুধবার (১৫ মে) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, দেশের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় দুইজন নিহত হয়েছেন বলে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। দক্ষিণ লেবাননের টায়ার এলাকায় একটি গাড়িতে চালানো ওই হামলায় নিহতদের মধ্যে হিজবুল্লাহর একজন ফিল্ড কমান্ডারও রয়েছেন বলে খবরে বলা হয়েছে।

মূলত ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা সাত মাসেরও বেশি সময় ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এর জেরে লেবানন সীমান্তেও হামলার মুখে পড়েছে ইহুদিবাদী এই দেশটি।

লেবাননের ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নিয়মিত হামলা চালিয়ে আসছে। পাল্টা হামলা চালিয়ে আসছে ইসরায়েলও।

আল জাজিরা বলছে, লেবাননে সাত মাসে আন্তঃসীমান্ত সহিংসতায় ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। ইসরায়েল বলছে, লেবানন থেকে চালানো হামলায় সীমান্তে ১৪ সেনা ও ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। পাল্টাপাল্টি এই হামলায় উভয় পক্ষের কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

মূলত গাজায় যুদ্ধের জেরে লেবাননের দক্ষিণ সীমান্ত জুড়ে ইসরায়েলি সেনাবাহিনীর সাথে গুলি বিনিময় করছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, তারা তার মিত্র হামাসকে সমর্থন করতে এবং লেবাননে আক্রমণ চালানো থেকে ইসরায়েলকে নিবৃত্ত করতে ইসরায়েলে রকেট নিক্ষেপ করছে।

এদিকে লেবানন থেকে চালানো রকেট হামলায় ইসরায়েলে এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতে সীমান্তের ইসরায়েলি অংশে একজন বেসামরিক নাগরিক নিহত এবং আরও পাঁচ সেনা আহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক টেলিভিশন ব্রিফিংয়ে বলেছেন, ‘উত্তর সীমান্তে ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে আজ একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।’

সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘লেবানন থেকে বেশ কয়েকটি ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে এবং একজন সৈন্য মাঝারিভাবে আহত হওয়ার পাশাপাশি অন্য চারজন সামান্য আহত হয়েছে।’

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিহত ব্যক্তি ওই গ্রামে বেড়াতে এসেছিলেন।

মূলত গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েলের সংঘাত শুরুর পর ৯ অক্টোবর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের সামরিক বাহিনী নিয়মিতভাবেই সীমান্তে গুলিবিনিময় করছে। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে ২০০৬ সালের যুদ্ধের পর এটিই ইসরায়েল-লেবানিজ সীমান্তে সবচেয়ে খারাপ সহিংসতার ঘটনা।

বার্তাসংস্থা এএফপির তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের এই লড়াইয়ে এখন পর্যন্ত লেবাননে কমপক্ষে চারশো জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই হিজবুল্লাহ যোদ্ধা। এছাড়া নিহতদের মধ্যে অর্ধশতাধিক বেসামরিক নাগরিকও রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা সদর উপজেলার দাপুটে জয়

এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত হলেন শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন

গরু-ছাগলের জন্য পাতা সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেল নারীর

কলকাতায় আগুনে পুড়ে সাংবাদিকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা

রাস্তাটিতে এক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া!

সৌদির পাঠ্যবইয়ে কোরআন-হাদিস ছাঁটাই, ইসরায়েলে প্রশংসা

ভেঙে গেছে অভিনেত্রী মীমের সংসার

অভিনেত্রী থেকে এবার ব্যবসায়ী মাহি

১০

শুভেন্দুকে ১০ দিনের আলটিমেটাম দিল ককরোচ

১১

কালিগঞ্জে সাপের কামড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

১২

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

১৩

মরক্কান নারীকে বিয়ের পর রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণ, সত্য না মিথ্যা?

১৪

৩ জেলার ডিসি ও রাজশাহীর বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার

১৫

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন

১৬

কলকাতায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

১৭

শ্যামনগরে খাল-জলাশয় রক্ষায় যুবদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৮

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতির বড় বোনজামাইয়ের মৃত্যু, শোক

১৯

সাতক্ষীরায় কারিগরি দক্ষতা মেলা

২০
error: Content is protected !!