বাংলাদেশ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৮ আগস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চার দেশের বাংলাদেশি প্রবাসীদের জন্য সতর্কবার্তা

ডেস্ক রিপোর্ট: রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে বুখারেস্টের বাংলাদেশ দূতাবাস।

সোমবার (১৭ আগস্ট) রাতে বুখারেস্টের বাংলাদেশ দূতাবাস এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম বর্তমানে যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বা শেয়ার করা পোস্ট, মন্তব্য, ছবি, ভিডিওসহ বিভিন্ন কনটেন্ট অনেক সময় আইনি বা অন্য ধরনের জটিলতা তৈরি করতে পারে।

বিশেষ করে ধর্ম, রাজনীতি, জনশৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা কিংবা অন্যান্য সংবেদনশীল বিষয়সংক্রান্ত কোনো কনটেন্ট প্রকাশ বা শেয়ারের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস।

কোনো পোস্ট বা তথ্য শেয়ার করার আগে বিষয়টি ভালোভাবে যাচাই এবং তথ্যের সত্যতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে দূতাবাস বলেছে, এমন কোনো কনটেন্ট প্রকাশ বা শেয়ার করা উচিত নয়, যা সংশ্লিষ্ট দেশের আইনের পরিপন্থী, হুমকিমূলক, উসকানিমূলক, বৈষম্যমূলক বা আপত্তিকর হিসেবে বিবেচিত হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো কনটেন্ট থেকে সহিংসতা বা উগ্রবাদী কর্মকাণ্ডকে সমর্থন করা হচ্ছে বলে মনে হতে পারে, এমন বিষয় থেকেও বিরত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিদেশে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় দেশের আইন ও বিধিবিধানের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে দূতাবাস।

পাশাপাশি স্থানীয় আইন-কানুন, সামাজিক মূল্যবোধ ও সংবেদনশীলতার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার ব্যক্তিকে সম্ভাব্য আইনি ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত জটিলতা থেকে সুরক্ষিত রাখতে সহায়তা করে। একইসঙ্গে বিদেশে বাংলাদেশ ও বাংলাদেশি নাগরিকদের মর্যাদা ও ইতিবাচক ভাবমূর্তি সমুন্নত রাখতেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত সব বাংলাদেশিকে সচেতন ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীল, সংযত, সম্মানজনক ও আইনসম্মতভাবে ব্যবহারের আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

যে সব খাবার ও পানীয় হারাম

৩ দিনেই ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’

রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা, স্কুল-কলেজে চিঠি

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

চার দেশের বাংলাদেশি প্রবাসীদের জন্য সতর্কবার্তা

ইমরান খানের চোখের অবস্থা প্রায় স্বাভাবিক, আদালতকে জানাল কারা কর্তৃপক্ষ

প্রবাসীদের জন্য শিথিল হচ্ছে এনআইডি সংশোধনের নিয়ম

ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

১০

ঢাকা-দিল্লি সম্পর্কোন্নয়নে গলার কাঁটা শেখ হাসিনা

১১

প্রত্যাহারের দাবিতে ছাত্রদলের কর্মসূচির মধ্যেই বদলি ওসি মাসুদুর রহমান

১২

কালিগঞ্জের নাজিমগঞ্জ হাটের অবকাঠামোগত উন্নয়নে পরামর্শ সভা

১৩

কয়রায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

১৪

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্যামনগরের জয়

১৫

কাঁকড়া রপ্তানিতে জাতীয় মৎস্য পদক পেলেন সহিদুল ইসলাম জুয়েল

১৬

দেবহাটায় ছাত্রলীগের কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ

১৭

হামের উপসর্গে আরও ৭ মৃত্যু

১৮

পুলিশ হেফাজতে সমন্বয়ক মাহাদী

১৯

শিক্ষকদের বদলি আবেদন শুরু ২১ আগস্ট, সময় এক সপ্তাহ

২০
error: Content is protected !!