বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২২ জুন ২০২৪, ১১:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স. ম আলাউদ্দীন ছিলেন দুর্নীতিবাজ পুঁজিবাদীদের বিরুদ্ধে অর্থনৈতিক মুক্তির বলিষ্ঠ কণ্ঠস্বর

ডেস্ক রিপোর্ট: সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য ও সাতক্ষীরাকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে বিভিন্ন কর্মকান্ডের সফল রূপকার শহীদ স. ম আলাউদ্দীনের ২৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার বিকালে দৈনিক পত্রদূত কার্যালয়ে জেলা নাগরিক কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় আলোচকরা স. ম আলাউদ্দীনের ছাত্র জীবন, রাজনৈতিক জীবন ও কর্মজীবন নিয়ে বিস্তাতির আলোচনা করেন।

বক্তারা স. ম আলাউদ্দীনের স্মৃতিচারণ করে বলেন, স. ম আলাউদ্দীন ছিলেন দুর্নীতিবাজ পুঁজিবাদীদের বিরুদ্ধে অর্থনৈতিক মুক্তির এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি সাতক্ষীরাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ব্যবসায়ীদের প্রতিষ্ঠান সাতক্ষীরা চেম্বার অব কমার্স প্রতিষ্ঠা করেন। এছাড়া ব্যবসার পরিধি বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দর প্রতিষ্ঠার আন্দোলন শুরু করেন এবং তার হাতেই ভোমরা স্থলবন্দর প্রতিষ্ঠা লাভ করে।

বক্তারা বলেন, অর্থনৈতিক মুক্তি ও শুদ্ধ রাজনীতির ক্ষেত্রে স. ম আলাউদ্দীন কখনো দুর্নীতিবাজদের সাথে আপোস করেননি, এ কারণে তাকে নির্মম পরিণতির শিকার হতে হয়। আজ আবারো আলাউদ্দীনের খুনিরা তার কন্যা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলিনুর খান বাবলুর পরিচালনায় ও আহবায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ হ ম তারেক উদ্দীন, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, প্রবীণ রাজনীতিক শুধাংশু শেখর সরকার, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, মানবাধিকার কর্মী মাদব চন্দ্র দত্ত, সিপিবির জেলা সভাপতি আবুল হোসেন, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আবু আফ্ফান রোজ বাবু, জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহিদুর রহমান, অধ্যক্ষ মোবাশেরুল হক জ্যোতি, নারী নেত্রী জোসনা দত্ত, সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান মিলটন, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, নদী ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, মানবাধিকার কর্মী অ্যাড. মনিরউদ্দীন, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, মফিজুল ইসলাম মফিজ প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!