বাংলাদেশ, সোমবার, ১০ আগস্ট ২০২৬
২৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৩ জুন ২০২৪, ৭:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৮২ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে: প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: বিশ্বের ২১০টি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক লেনদেন এবং এর মধ্যে ৮২টি দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

রোববার (২৩ জুন) সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুলের এক লিখিত প্রশ্নের উত্তরে বাণিজ্য প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। এ দিনের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

আহসানুল ইসলাম টিটু বলেন, বর্তমানে বিশ্বের ২১০টি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক লেনদেন রয়েছে। এসব দেশের মধ্যে ৮২টির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে।

প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে চীনের সঙ্গে। দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ১৭ হাজার ১৪৯ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার।

এ ছাড়া ২০২২-২৩ অর্থ বছরের হিসাব অনুযায়ী বাংলাদেশের মোট বাণিজ্য ঘাটতি ১৫ হাজার ২৩৯ দশমিক ৫৫ মিলিয়ন মার্কিন ডলার বলেও বাণিজ্য প্রতিমন্ত্রী জানান।

স্বতন্ত্র সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের উত্তরে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, সার্কভুক্ত দেশগুলির মধ্যে শ্রীলঙ্কা ও মালদ্বীপ ছাড়া অন্যদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে। সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে ২০১১-১২ অর্থ বছরে রপ্তানির পরিমাণ ছিল ৬৭০ দশমিক ৩০ মিলিয়ন মার্কিন ডলার। ২০২২-২৩ অর্থ বছরে এই ঘাটতি বৃদ্ধি পেয়ে দুই হাজার ৩৬২ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলার হয়।

একই সময়ে সার্কভুক্ত দেশগুলির সঙ্গে আমদানি ৫ হাজার ৩৭৪ দশমিক ৭ মিলিয়ন ডলার থেকে বৃদ্ধি পেয়ে ১০ হাজার ১০৩ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাস করেনি সাতক্ষীরার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী

চাঁদাবাজির মামলায় হাজী নজরুল ও তার সহযোগী কারাগারে

‘র’ প্রধান পরাগ জৈন এখন ঢাকায়

তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

সাতক্ষীরা জেলা আ’লীগের সম্পাদক নজরুল ইসলামকে ৫ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

সাতক্ষীরায় নগর পরিবেশ ব্যবস্থাপনায় সমন্বয়ের তাগিদ

এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

২২৬টি মাদ্রাসার কেউই পাস করতে পারেনি

বাংলাদেশ সফর নিয়ে ভারত সরকারের দ্বারস্থ হচ্ছে বিসিসিআই

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১০

৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে হতে যাচ্ছে ভোট

১১

এসএসসিতে কমেছে জিপিএ-৫ ও পাসের হার

১২

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

১৩

৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

১৪

ট্রাম্পের কথা শুনছেন না নেতানিয়াহু, বিরোধ চরমে

১৫

এসএসসির ফল আজ, জানা যাবে তিনভাবে

১৬

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ড, ১৬ বাংলাদেশি নিহত

১৭

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা

১৮

ব্রহ্মরাজপুরে মাদকবিরোধী অভিযান

১৯

ভোক্তা অধিকারের সাথে পানি ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময়

২০
error: Content is protected !!