বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২০ আগস্ট ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বেতন না দিয়ে সাংবাদিক নির্যাতন, আমার সংবাদের সম্পাদক হাশেম রেজা থানা হেফাজতে

ডেস্ক রিপোর্ট: বেতন না দিয়ে সাংবাদিকদের নির্যাতন এবং অফিসে আটকে রাখার অভিযোগে আমার সংবাদের প্রকাশক ও সম্পাদক হাশেম রেজাকে সেনাবাহিনীর সহযোগিতায় আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) রাতে আমার সংবাদ পত্রিকার অফিস থেকে তাকে আটক করা হয়। পরে রাজধানীর মতিঝিল থানায় তার বিরুদ্ধে মামলার আবেদন করেন ওই সাংবাদিক।

মতিঝিল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে মামলার আবেদনের কপি থেকে জানা গেছে, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল নোমান এক সময়ে আমার সংবাদে কাজ করতেন। তিনি তার বকেয়া বেতন চাওয়ার কারণে এদিন তার ওপর হামলা চালায় আমার সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাশেম রেজা। এসময় নোমানসহ আরো কয়েকজনকে জিম্মি করে রাখা হয়। এমনকি তাদের মাথায় অস্ত্র ঠেকিয়ে রাখেন প্রতিষ্ঠানের এডমিন আজাদ হোসেন।

এরপর তারা বাইরে অন্যদের কাছে সাহায্য চাইলে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। পরে সেনাবাহিনী এসে সাংবাদিকদের উদ্ধার করেন এবং আমার সংবাদের প্রকাশক ও সম্পাদক হাশেম রেজাকে আটক করে নিয়ে যায়।

এদিকে গভীর রাতে হাশেম রেজা তার ফেসবুক পেজ থেকে লাইভে এসে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য তুলে ধরেন। তিনি দাবি করে বলেন, কে বা কারা আজকে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন তা আমি জানি না। পরে সেনাবাহিনীর সহায়তায় সেফ জোনে যাই। এখন আমি ভালো আছি, আটক হইনি। একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১০

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১১

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১২

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৩

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৫

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৬

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১৭

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

১৮

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

১৯

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

২০
error: Content is protected !!