বাংলাদেশ, রবিবার, ২১ জুন ২০২৬
৭ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৫ সেপ্টেম্বর ২০২৪, ৪:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সংস্কার প্রক্রিয়ায় আ. লীগের সম্পৃক্ততা চান জয়

আন্তর্জাতিক ডেস্ক: সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ১৮ মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের যে ইচ্ছা প্রকাশ করেছেন তাতে নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়।

সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় ১৮ মাসের সময়সীমাকে প্রত্যাশার চেয়ে অনেক দেরিতে বলে উল্লেখ করলেও তিনি এতেই খুশি বলে জানান।
তিনি এটাও উল্লেখ করেন যে, তার দল(আওয়ামী লীগ) ছাড়া প্রকৃত সংস্কার এবং নির্বাচন অসম্ভব।

হাসিনা পালিয়ে যাওয়ার পর পুলিশে অচলাবস্থা তৈরি হলে সেনাবাহিনী স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করে যাচ্ছে। সেনাপ্রধান জানিয়েছেন তিনি প্রতি সপ্তাহে অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে এ বিষয়ে আলাপের জন্য দেখা করেন।

রয়টার্স তাদের প্রতিবেদনে উল্লেখ করে যে, ড মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে বিচার বিভাগ, পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে, তবে এই কাজ শেষ করার জন্য কোনো তারিখ নির্ধারণ করেনি।

ইউনূসের কার্যালয় জানিয়েছে, সরকারের গঠন করা ছয়টি সংস্কার প্যানেলের সুপারিশ পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। সংস্কারের বিষয়ে ঐক্যমত পোষণ করা হলে এবং ভোটার তালিকা তৈরি হলে ভোটের তারিখ ঘোষণা করা হবে।

জয় বলেন, আমাদের অন্তত এখন একটি প্রত্যাশিত সময়সীমা (নির্বাচন আয়োজনে) আছে জেনে আমি খুশি। তবে আমরা এই নাটক আগেও দেখেছি, যেখানে একটি অসাংবিধানিক-অনির্বাচিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দেয় এবং তারপর পরিস্থিতি আরও খারাপ হয়।

জয় বলেছেন, তিনি নিজে অথবা অন্তর্বর্তী সরকার কেউই তার সঙ্গে আলোচনার ব্যাপারে যোগাযোগ করেনি। সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দিয়ে বৈধ সংস্কার ও নির্বাচন করা অসম্ভব, যোগ করেন জয়।

নির্বাচনী সংস্কার প্যানেলের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন বিষয়ে আওয়ামী লীগের সঙ্গে কোনো সংলাপ হবে কিনা সেটা সরকারের ওপর নির্ভর করছে।

হাসিনা কবে দেশে ফিরতে পারেন জানতে চাইলে জয় বলেন, এটি তার (হাসিনার) উপর নির্ভর করছে। এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই, তাই আমি ইউনূস সরকারের দ্বারা তাদের উপর চালানো নৃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই।

গত মাসে পালিয়ে যাওয়ার পর থেকে হাসিনা দিল্লির কাছে আশ্রয় নিয়েছেন। আওয়ামী লীগের আরও অনেক সিনিয়র নেতাকে হয় গ্রেপ্তার করা হয়েছে অথবা তারা নিজেরাই আত্মগোপনে চলে গেছেন। জয় সাক্ষাৎকারে অভিযোগ করেন, হাসিনার পতনের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।

জয়ের অভিযোগের ব্যাপারে জানতে চেয়ে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা জয়ের বিবৃতির ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

সূত্র: বাংলানিউজ২৪

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

বিশ্ব বাবা দিবস আজ

আজ বছরের দীর্ঘতম দিন, উত্তর গোলার্ধে আলোয় ভাসছে পৃথিবী

কাল মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত

ব্রাজিলের ৬০ বছর পুরোনো রেকর্ড ভাঙল নেদারল্যান্ডস

অবিশ্বাস্য গোলকিপিংয়ে ড্র করল কুরাসাও

ভালুকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন বাবলু

তালায় পরিবেশ ব্যবস্থাপনায় যুব সম্পৃক্ততায় সমাবেশ

শেষ মুহূর্তের নাটকীয় জয়ে নকআউটে জার্মানি

১০

নেদারল্যান্ডসের গোল উৎসবে বিধ্বস্ত সুইডেন

১১

পাকিস্তানকে হারালো টাইগ্রেসরা

১২

কালিগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারীকে পুলিশে সোপর্দ

১৩

কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালন

১৪

সাংবাদিক কাজী নাসির ও মুন্নার সুস্থতা কামনা

১৫

খাদ্য সহায়তা নিয়ে অসহায় বৃদ্ধের পাশে স্বপ্নসিঁড়ি

১৬

দৈ‌নিক পত্রদূ‌ত সম্পাদক স. ম আলাউদ্দী‌নের ৩১তম হত্যা দিব‌স উপলক্ষে আলোচনা: খুনিদের বিচার দাবি

১৭

হরমুজ প্রণালি আবার বন্ধ করলো ইরান

১৮

কালিগঞ্জ থানার নতুন ওসি শহিদুল ইসলাম

১৯

নতুন নিয়মে যেভাবে নির্ধারিত হবে বিশ্বকাপের শেষ ৩২ দল

২০
error: Content is protected !!