বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৫ অক্টোবর ২০২৪, ৬:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আলিয়া-দিব্যার ইগোর লড়াই, ‘অ্যানিম্যাল পার্ক’ ছাড়ছেন রণবীর!

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জিগরা’। সিনেমাটি নিয়ে ঝামেলা টি সিরিজের মালিক অভিনেত্রী দিব্যা কুমার খোসলা, আলিয়া ও করণ জোহরের মধ্যে।

কয়েকদিন আগেই একটি ফাঁকা সিনেমা হলের ছবি পোস্ট করে আলিয়ার বিরুদ্ধে ভুয়া ব্যবসা দেখানোর অভিযোগ তুলেছিলেন। তা নিয়ে সিনেমার প্রযোজক মুখ খুললেও, আলিয়া কিন্তু চুপ। তবে আলিয়া, দিব্যার এই বাকযুদ্ধ নিয়ে বেশ বিরক্ত রণবীর কাপুর।

শোনা যাচ্ছে, স্ত্রী আলিয়ার সম্মান বাঁচাতে নাকি ‘অ্যানিম্যাল’ সিনেমার সিক্যুয়েল ‘অ্যানিম্যাল পার্ক’ থেকে সরে যাচ্ছেন রণবীর! তবে এ নিয়ে কোনও অফিসিয়াল বক্তব্য রণবীরের পক্ষ থেকে না পাওয়া গেলেও, বলিউডের এই কাণ্ড নিয়ে জোর গুঞ্জন উঠেছে।

আলিয়া-করণ প্রযোজিত ‘জিগরা’র ‘ফেক কালেকশন’ নিয়ে সরাসরি আক্রমণ দিব্যার। নাম না নিয়ে আবার তাকে পাল্টা জবাব দিয়েছেন করণ। এতে দিব্যাও চুপ থাকেননি। একের পর এক পোস্টে প্রযোজকের বিরুদ্ধে মুখর হয়েছেন তিনি।

ইনস্টাগ্রাম স্টোরিই যেন করণ-দিব্যার কুরুক্ষেত্র হয়ে গেছে। যুদ্ধর সূত্রপাত দিব্যার হাত ধরে। একটি মাল্টিপ্লেক্সের ছবি পোস্ট করে নায়িকা-প্রযোজক লেখেন, সিনেমা হল তো পুরো খালি…বাকি জায়গার হলগুলোও খালি। আলিয়া ভাটের প্রচুর ‘জিগরা’ আছে বলতে হবে… নিজেই টিকিট কেটে নিয়ে ফেক কালেকশন ঘোষণা করে দিয়েছেন। ভাবছি বিক্রি হয়ে যাওয়া মিডিয়া কেন চুপ?

এরপরই দিব্যার নাম না নিয়ে করণ জোহর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, নির্বোধদের সেরা জবাব চুপ থেকেই দেওয়া যায়।

দিব্যার আক্রমণ এরপর আরও তীব্র হয় করণ। প্রথমে তিনি লেখেন, সত্যের প্রতিবাদ সবসময়ই বোকাদের গায়ে লাগে। পরে আবার নায়িকা-প্রযোজক লেখেন, যখন তুমি অন্যের অধিকার কেড়ে নিতে অভ্যস্ত হয়ে যাও তখন নিস্তবদ্ধতার পিছনেই আশ্রয় নেওয়ার প্রয়োজন হয়। তোমার গলায় জোরও থাকে না, আবার মেরুদণ্ডও থাকে না।

গেল শুক্রবার হলে মুক্তি পেয়েছে ‘জিগরা’। সমালোচক মহলে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সিনেমাটি। কেউ আলিয়ার অভিনয়ের প্রশংসা করেছেন, কেউ আবার দুর্বল চিত্রনাট্যের সমালোচনা করেছেন। ভাসান বালা পরিচালিত সিনেমাটিতে আলিয়া ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বেদাঙ্গ রায়না, মনোজ পাহওয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০