বাংলাদেশ, সোমবার, ২৫ মে ২০২৬
১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২২ অক্টোবর ২০২৪, ৩:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঝড়ের কথা শুনলেই আৎকে ওঠেন নবিছা খাতুন

oplus_262146

সুলতান শাহাজান, শ্যামনগর: ঝড়ের কথা শুনলেই আৎকে ওঠেন নবিছা খাতুন। কারণ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীর পাড়ের বাসিন্দা নবিছা খাতুন ভিটা-মাটি সব হারিয়েছেন এই ঝড়েই।

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ কেন্দ্রিক ঘূর্ণিঝড়ের আবহাওয়া বার্তা শুনে ফের দুশ্চিন্তায় কপালে ভাজ পড়েছে তার।

২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলায় ভিটা-মাটি, মৎস্য ঘের, ফসলি জমি সবকিছু হারিয়ে নিঃস হয়ে পড়া নবিজা খাতুন ১৫ বছরেও ভুলতে পারেননি সে কথা।

নবিছা খাতুন বলেন, ‘ঝড়র কুতা (কথা) শুনিলেই পরানডা চমকে ওঠে। না জানি আবার কি হুয়ে (হয়ে) যায়।’

ইতোমধ্যে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘ডানা’র পূর্বাভাসের কথা কানে পৌঁছেছে তার। তাই পূর্বের ঘূর্ণিঝড়ে ভেঙে যাওয়া বাঁধের ওপর বসে কি যেন ভাবছিলেন তিনি।

নবিছা খাতুনের দুই ছেলে। স্বামী সন্তানদের নিয়ে ভালোই চলছিল তার। কিন্তু ২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলা ছোবল মারে তাদের সুখের সংসারে। এটাই শেষ নয়, ২০২০ সালের ২০ মে ঘূর্ণিঝড় আম্পান তাদের অবশিষ্ট সম্পদ বিলীন করে দিয়ে যায়। এছাড়াও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ তো লেগেই আছে উপকূলে।

এরই মধ্যে তিনি হারিয়েছেন স্বামীকে। বাস্তুচ্যুত হয়েছে তার দুই সন্তান। বাপের পৈত্রিক সম্পত্তি ছেড়ে চলে যেতে বাধ্য হয় তারা। কিন্তু স্বামীর শেষ সম্বল বসতভিটার মায়ায় এবং স্বামীর কবরের দিকে তাকিয়ে আজও সেখানে আছেন নবিছা খাতুন।

নবিছা খাতুন আইলার বর্ণনা দিয়ে বলেন, সেদিন সকাল থেকে আকাশ ছিল মেঘাচ্ছন্ন, হালকা বাতাস ছিল। প্রতিদিনের মতো বাড়ির কাজ করছিলাম। ঠিক দুপুরের আযানের একটু আগে হঠাৎ উঁচু পানির ঢেউ এসে লণ্ডভণ্ডন্ড করে দিল সব। সেদিন সেই পানির মধ্য থেকে কীভাবে যে বেঁচে গেছি, তা একমাত্র আল্লাহ জানেন।

নবিছার মতোই ঝড়ের কথা শুনলে আৎকে ওঠেন সাতক্ষীরার শ্যামনগর উপকূলীয় এলাকার বেড়িবাঁধের পাশে বসবাসরত হাজারো পরিবার। দুর্যোগে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন তারা। দুর্বল বেড়িবাঁধ তাদের উদ্বেগের প্রধান কারণ। দুর্যোগে নদীতে জোয়ারের পানি বাড়লেই বারবার বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় লোকালয়। লবণ পানি ঢুকে বিপর্যস্ত হয় জীবনযাত্রা। নষ্ট হয়ে যায় খাবার পানির উৎসসহ, সরকারের সব উন্নয়ন কর্মকাণ্ড। এছাড়া উপকূলে বসবাসরত মানুষের জন্য নেই পর্যাপ্ত সাইক্লোন শেল্টারও।

সম্প্রতি সুন্দরবন সংলগ্ন উপকূলীয় বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এক যুগেরও বেশি সময় পার হলেও আইলার অনেক বড় বড় ক্ষত এখনো দৃশ্যমান।

এদিকে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি ধীরে ধীরে আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, ২৩ অক্টোবর শক্তি বাড়িয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডানা’ তৈরি হবে এবং পরদিন ২৪ অক্টোবর সকালে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের কাছাকাছি অবস্থান করবে।

ভারতের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২৪ তারিখ উপকূলে হাওয়ার গতিবেগ থাকবে সম্ভাব্য ১০০ থেকে ১১০ কিলোমিটার। সেটা বেড়ে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টায়ও হতে পারে। ফলে সমুদ্র থাকবে উত্তাল।

২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলায়ও বাতাসের গতিবেগ ছিল ১২০ থেকে ১৩০ কিলোমিটার।

প্রসঙ্গত, সাতক্ষীরার উপকূলীয় এলাকায় ২০০৭ সালের ১৫ নভেম্বর আঘাত হানে ঘূর্ণিঝড় সিডর, এরপর ২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলা, ২০১৩ সালের ১৬ মে মহাসেন, ২০১৫ সালের ৩০ জুলাই কোমেন, ২০১৬ সালের ২১ মে রোয়ানু, ২০১৭ সালের ৩০ মে মোরা, ২০১৯ সালের ৩ মে ফণী, ২০১৯ সালের ৯ নভেম্বর বুলবুল, ২০২০ সালের ২০ মে আম্পান, ২০২১ সালে ২৬ মে ইয়াস, ২০২২ সালের ১২ মে অশনি এবং ২০২৩ সালের ১৪ মে ‘মোখা’ আঘাত হানে। সর্বশেষ সাতক্ষীরা উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। এটি ২০২৪ সালের ২৬ মে সন্ধ্যা থেকে ২৭ মে সকাল নাগাদ স্থলভাগ অতিক্রম করে। এ সময় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় খুলনা, আশাশুনি ও শ্যামনগর উপজেলার কয়েকটি ইউনিয়ন। যার ক্ষত শুকায়নি এখনো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

সরকারের ১০০ দিন পূর্তিতে বিকেলে সংবাদ সম্মেলন

১০ অঞ্চলে ৪৫ থেকে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

বিশ্বকাপের আগে মেসির চোট, দুশ্চিন্তায় আর্জেন্টিনা

মুচলেকার পর শাকিব খানের সিনেমার স্থগিতাদেশ প্রত্যাহার

সাকিবের বিরুদ্ধে থানায় গুরুতর অভিযোগ অভিনেত্রীর

মুমিনের জীবনে হজের শিক্ষা ও প্রভাব

আজ থেকে শুরু সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি

কোরবানির পশুর বয়স কত বছর হওয়া জরুরি

আইলার ক্ষত শুকায়নি আজও

১০

টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৭ জন নিহত

১১

কালিগঞ্জে প্রেমিক যুগলকে জিম্মি করে টাকা-মোবাইল ছিনতাই, প্রাইভেটকারসহ চালক আটক

১২

স্বাধীন সাংবাদিকতা বনাম আর্থিক নিরাপত্তা || এস এম নাহিদ হাসান

১৩

বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট সভা

১৪

জলবায়ু সংকট মোকাবেলার প্রাকৃতিক হাতিয়ার ‘কার্বন সিংক’ || তারিক ইসলাম

১৫

শ্যামনগরে সরকারি চাল গায়েব!

১৬

পাইকগাছায় সামাজিক বনায়নের গোলপাতা বিক্রির টাকা আত্মসাত!

১৭

কালিগঞ্জে ২৬শ শ্রমিক পেল ঈদ বোনাস

১৮

নাইক্ষ্যংছড়ির শূন্যরেখায় স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

১৯

কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি, আহত ২

২০
error: Content is protected !!