বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৫ মে ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের আগে মেসির চোট, দুশ্চিন্তায় আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ শুরুর আগে লিওনেল মেসিকে ঘিরে নতুন শঙ্কা তৈরি হলো আর্জেন্টিনা শিবিরে। মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচে বাঁ উরুতে অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়েন আর্জেন্টাইন অধিনায়ক।

বাংলাদেশ সময় সোমবার ভোরে ঘরের মাঠে ফিলাডেলফিয়ার বিপক্ষে খেলতে নামে ইন্টার মায়ামি। বিশ্বকাপের আগে এটিই ছিল মায়ামির শেষ ম্যাচ।

নাটকীয় লড়াইয়ে ২-০ গোলে পিছিয়ে পড়েও ৬-৪ ব্যবধানে জয় তুলে নেয় দলটি। তবে গোলের উৎসব ছাপিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসে মেসির চোট।
ঘটনাটি ম্যাচের ৭০তম মিনিটে। ফ্রি কিক নেওয়ার পর বাঁ উরুর ওপরের অংশে হাত দিয়ে অস্বস্তির ইঙ্গিত দেন মেসি।

এরপর কয়েক মিনিট তাকে স্বাভাবিক গতিতে দৌড়াতে দেখা যায়নি। ৭৩তম মিনিটে বদলির ইশারা করেন তিনি। সঙ্গে সঙ্গে মাঠে নামানো হয় তরুণ আর্জেন্টাইন মাতেও সিলেভেতিকে।
মাঠ ছাড়ার পর ডাগআউটে না বসে সরাসরি ড্রেসিং রুমে চলে যান মেসি। সেই দৃশ্যই দুশ্চিন্তা বাড়িয়েছে আর্জেন্টিনার সমর্থকদের। কারণ বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচের বাকি আর তিন সপ্তাহের মতো।

মায়ামির জয়ের ম্যাচে অন্য সব আলোচনাই আড়ালে পড়ে গেছে মেসির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে। এই রাউন্ডের পর বিশ্বকাপের জন্য মেজর লিগ সকারে দুই মাসের বিরতি শুরু হবে।

চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে আছেন মেসি। গত মৌসুমের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ এবার ১৪ ম্যাচে করেছেন ১২ গোল, সঙ্গে আছে ৮টি অ্যাসিস্ট। গোলে অবদানের তালিকায় আছেন শীর্ষে।

আর্জেন্টিনা এখনো বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেনি। মেসিও আনুষ্ঠানিকভাবে জানাননি, তিনি বিশ্বকাপে খেলবেন কি না। তবে বিশ্বমঞ্চে তার উপস্থিতি নিয়ে এত দিন বড় কোনো সংশয় ছিল না। ফিলাডেলফিয়ার বিপক্ষে মাঠ ছাড়ার পর সেই নিশ্চয়তার জায়গায় এখন কিছুটা হলেও প্রশ্ন তৈরি হলো।

তবে ম্যাচ শেষে ইন্টার মায়ামির ভারপ্রাপ্ত কোচ গিয়ের্মো ওশো কিছুটা স্বস্তির ইঙ্গিত দিয়েছেন। তার মতে, মেসির সমস্যা গুরুতর চোটের চেয়ে ক্লান্তিজনিত হতে পারে।

ওশো বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে এখনো কোনো রিপোর্ট আসেনি। তবে আমি যতদূর জানি, সে সত্যিই ক্লান্ত ছিল। ক্লান্তির কারণেই এমন হয়েছে।’

মাঠের ভারী অবস্থাও মেসিকে তুলে নেওয়ার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে জানান মায়ামি কোচ। তিনি বলেন, ‘হ্যাঁ, এটা ক্লান্তিই ছিল। সে ক্লান্ত ছিল, মাঠ ভারী ছিল। আর কোনো সংশয় রেখে ঝুঁকি নেওয়ার চেয়ে তাকে তুলে নেওয়াই ভালো ছিল।’

আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। তার আগে মেসির ফিটনেস নিয়েই এখন সবচেয়ে বেশি নজর থাকবে আর্জেন্টিনা শিবিরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১০

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

১১

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১২

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

১৩

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

১৪

“দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়”

১৫

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

১৬

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১৭

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

১৮

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

১৯

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

২০
error: Content is protected !!