বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ নভেম্বর ২০২৪, ৬:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারও চালু হচ্ছে ভর্তি পরীক্ষা

ডেস্ক রিপোর্ট: জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথমবর্ষে আবারও ভর্তি পরীক্ষা চালু হচ্ছে। আগামী বছর থেকে এ ভর্তি পরীক্ষা পুনরায় শুরু করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। একই সঙ্গে আগামী বছরের জানুয়ারি থেকে বগুড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের কার্যক্রম শুরু হবে।

শনিবার (১৬ নভেম্বর) বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ছাত্র-শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ তথ্য জানান।

জানা গেছে, গত কয়েক বছর ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসএসসি, এইচএসসির জিপিএ এবং প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাতালিকা তৈরি হয়ে আসছে। তার ভিত্তিতে শূন্য আসনে ভর্তি করা হয়ে থাকে।

অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক টিমের সব সদস্যকে সঙ্গে নিয়ে আমরা দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও সংস্কারের চেষ্টা করছি। আমরা ২০২৫ সালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাবর্ষ ঘোষণা করেছি। আগের সব পরীক্ষা যদি আমরা আগামী বছরের নভেম্বর-ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারি তাহলে সেশনজট ৬০-৭০ শতাংশ হ্রাস করতে সক্ষম হবো।

সমাবেশে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জি কে এম মোস্তাফিজুর রহমান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাছানাত আলী, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার, সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই ছিদ্দিক, পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

ভুটান ম্যাচ দিয়ে বাংলাদেশের সাফ মিশন শুরু, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আজ

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সিতে আরও একবার মাঠে নামছেন মেসি

ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ধোয়ার কুণ্ডলীতে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

১০

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

১১

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

১২

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

১৩

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

১৪

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

১৫

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

১৬

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

১৭

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

১৮

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১৯

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

২০
error: Content is protected !!