বাংলাদেশ, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৯ নভেম্বর ২০২৪, ৭:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে পুলিশের লুট হওয়া রিভলবার উদ্ধার

সুলতান শাহাজান, শ্যামনগর: প্রায় সাড়ে তিন মাস পর সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া একটি বিদেশি রিভলবার (নাইন এমএম পিস্তল) পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা আড়াইটার দিকে শ্যামনগর পৌরসভার মিঠা চন্ডিপুর গ্রামের বকুলের ইটভাটা সংলগ্ন এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করে পুলিশ।

শ্যামনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলবারটি উদ্ধার করা হয়। গত ৫ আগস্ট শ্যামনগর থানায় প্রবেশ করে হামলা, লুটপাট ও ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। ওই দিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত লুটপাট চলে। ওই সময় থানা থেকে অস্ত্রটি লুট হয়।

বিষয়টি নিশ্চিত করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবীর জানন, তিনি এই থানায় দায়িত্বে আসার আগ পর্যন্ত তাঁদের ১১টি সরকারি অস্ত্র মিসিং ছিলো, এর মধ্যে আজ ১টি উদ্ধার করা হয়েছে। বাকিগুলো উদ্ধারে অভিযান চলছে। এছাড়াও এর আগে থানা থেকে লুট হওয়া বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর

১

জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির

২

রাজধানীর ভাটারায় বাসে আগুন

৩

রূপগঞ্জে পুলিশের রগ কাটল মাদক কারবারিরা

৪

শ্যামনগরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মশাল মিছিল

৫

শার্শায় ধান ক্ষেত থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

৬

তালার শালিখা নদী থেকে অজ্ঞাত যুবকের লা/শ উদ্ধার

৭

‎খেজুর রসের মিষ্টি সুবাস ও শীতের স্নিগ্ধ পরশ || ‎তারিক ইসলাম

৮

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া

৯

জয় বাংলা ও জাতীয় চার নেতার নামে থাকা কোস্টগার্ডের ৫ জাহাজের নাম বদল

১০

বিষের ছোবলে বিপন্ন সুন্দরবনের জলজ প্রাণ

১১

আর কত শিশুর শৈশব নষ্ট হলে আমাদের বিবেক জাগবে? || সুরভী সাদিয়া লিমা

১২

কপ৩১-এ অংশ নিতে তুরস্কের পথে সাতক্ষীরার শিশু নওশীন ও নুর

১৩

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

১৪

মরিশাসে কাচের ভারী বাক্স চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

১৫

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গো/লাগু/লি, সেনাসদস্যের মৃ/ত্যু

১৬

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১৭

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

১৮

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৯

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

২০