বাংলাদেশ, বুধবার, ০১ জুলাই ২০২৬
১৭ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৭ ডিসেম্বর ২০২৪, ৩:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শুভেন্দুর অবরোধে ভারতের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে, ব্যবসায়ীরা সাপোর্ট করবে না: নৌপরিবহন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধের দাবিতে পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ঘোজাডাঙ্গা সীমান্ত অবরোধের ঘোষণার প্রেক্ষিতে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, এতে ক্ষতিগ্রস্ত কি আমরা একা হবো, না ভারতও হবে? আমরা যদি দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ বৃহত্তম ব্যবসায়িক কেন্দ্র হই ভারতের জন্য, আবার অনেকে বলে সেকেন্ডএ ভারত কি আমাদের বিনাপয়সায় দেয়, না টাকা নিয়ে দেয়? তাহলে ওটা (বাণিজ্য) যদি তারা বন্ধ করে দেয়, বন্ধ করুক।

তিনি বলেন, গরুতো বন্ধ করেছিল, তো গরু কি এখন আমরা খাই না? বন্ধ যদি উনারা করতে চাই তো উনাদের ব্যাপার। ওরা বন্ধ করলে ওদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে। এটার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ লোক জড়িত ওপারের। লক্ষ লক্ষ লোক এপারেও জড়িত। পলিটিক্যাল বিষয়, পলিটিক্যাল বিষয়। পলিটিক্স উনারা করছেন, কিন্তু আমি মনে করিনা ব্যবসায়ীরা এটা সাপোর্ট করবেন। এতো বড় একটা বাজার, সেই বাজারটা নষ্ট করবে বলে আমার মনে হয় না। একদিন দুইদিন অবরোধ তো আমরাও করি মাঝে মাঝে।

শনিবার (৭ ডিসেম্বর) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে অংশীজনের সাথে মতবিনিময় সভা শেষে সাং বাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় ভারতীয় মিডিয়ার প্রপাগন্ডার বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা তাদের মিডিয়া চালানোর জন্য নানান রকম… এতে যেটা হচ্ছে সেটা হলো আমাদের চেয়ে তাদের ক্ষতি হচ্ছে বেশি। কারণ বাংলাদেশের জনগণ ভারতের সাথে যে একটা বন্ধুত্বপূর্ণ অবস্থানে থাকতে চায়, এই সমস্ত যারা করছে, যখন আমাদের জনগণ শোনে, সবার পক্ষে তো আর এটা নিয়ে বিশ্লেষণ করা যে কেন করছে, কেন হচ্ছে, এটা তো আর জিজ্ঞেস করে না। ফলে আরও বেশি মানুষ ভারতের বিপক্ষে দাড়িয়ে যাচ্ছে। ভারতীয় মিডিয়া যারা এটা করছেন, তারা হয়তো তাদের টিআরপি বাড়াচ্ছেন। কিন্তু অন্যদিকে যে কমে যাচ্ছে সেটা আর খেয়াল করছে না। তবে এটা আর কয়দিন চলবে?

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জাতীয় ঐক্য প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে বলেন, ৫০ বছর বা ৫২ বছরের বাংলাদেশে আপনারা শুনেছেন যে সব দল এক জায়গায় বসে কথা বলেছে? আপনিও শোনেন নাই, আমার বয়স বেশি আমিও দেখি নাই। আমরা সব সময় বলেছি জাতীয় যে কোনো সংকটকালীন সময় অথবা একটা পথ নির্ধারণের সময়..। রাজনীতিবিদরা আলটিমেটলি দেশ চালাবে, আজকে হোক কালকে হোক, সেই জায়গাতে যদি রাজনীতিবিদদের মধ্যে ঐক্যমত না হয়, তাহলে জাতীয় যে পথ নির্ধারণ করার দরকার সেটা তখন এলোমেলো হয়ে যায়। এক দল এক রকম বলবে, আরেক দল অপোচ করবে, এখন যেহেতু সবাই একত্র বসেছে, এরপরে তো আমাদের ধর্মীয় নেতারা তারাও একসাথে বসেছেন। এটা একটা বড় অ্যাচিভমেন্ট। এটা একটা উদাহরণ হলো।

এর আগে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন ভোমরা বন্দরের কার্যক্রম পরিদর্শন করেন।

এছাড়া অংশীজনের সাথে মতবিনিময় সভায় তিনি বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন এবং সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদসহ স্থলবন্দর কর্তৃপক্ষ, বিজিবি, পুলিশ ও সিঅ্যান্ডএফ এজেন্টের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক আইডিতেই সকল সেবা

দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরামের সভা

সাতক্ষীরার উন্নয়নে জেলা পরিষদ প্রশাসকের সাথে নাগরিক কমিটির মতবিনিময়, স্মারকলিপি পেশ

আশাশুনিতে অপদ্রব্য পুশকৃত ১৩৪২ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট

পুলিশ সুপারের সাথে ক্রিকেট আম্পায়ার্স নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে জনতা ব্যাংক কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাত

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স

শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রকল্পে বাজার দরের চেয়ে বেশিমূল্যে উপকরণ ক্রয়ের অভিযোগ

চমক রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে শীর্ষে আলিয়া!

১০

যুক্ত হলো পূর্বাচল, বড় হচ্ছে ঢাকা

১১

‘১-০ ব্যবধানে জিতব’, আর্জেন্টিনাকে হুঁশিয়ারি কেপ ভার্দের প্রেসিডেন্টের

১২

আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়: শফিকুর রহমান

১৩

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

১৪

এইচএসসির কেন্দ্রে সিসিটিভি, পুলিশ কর্মকর্তার থাকবে বডি-ওর্ন ক্যামেরা

১৫

উপহার হিসেবে পশ্চিমবঙ্গ-ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম পাঠালো বাংলাদেশ সরকার

১৬

নতুন ৩ উপজেলা ও ১টি থানা অনুমোদন

১৭

রোটাবর্ষ উপলক্ষে র‍্যালি

১৮

ইকুয়েডরকে বিদায় করে শেষ ষোলোতে মেক্সিকো

১৯

তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থী নিহত, বাবা আহত

২০
error: Content is protected !!