বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৯ ডিসেম্বর ২০২৪, ৮:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নলতায় চেয়ারম্যান কাপের ২য় সেমিফাইনালে মহিষকুড় সূর্য সৈনিক ক্লাবের জয়

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে লক্ষ টাকার ৮ দলীয় চেয়ারম্যান কাপ ২০২৪ এর ২য় সেমিফাইনালে জয় পেয়েছে মহিষকুড় সূর্য সৈনিক ক্লাব।

সোমবার (৯ ডিসেম্বর) বিকালে তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ এই ম্যাচে ঈশ্বরীপুর স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে মহিষকুড় সূর্য সৈনিক ক্লাব।

দুটি গোলই করেন বিদেশি খেলোয়াড় চিপস্। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মহিষকুড় সূর্য সৈনিক ক্লাবের অধিনায়ক আহম্মেদ দিদার।

ম্যাচ পরিচালনা করেন সাতক্ষীরা জেলা রেফারি এসোসিয়েশনের সদস্য জাহাঙ্গীর কবির, সহকারী ছিলেন মাজেদুর রহমান, আতাউর রহমান ও সাকিবুল ইসলাম।

মাঠে উপস্থিত ছিলেন ৬নং নলতা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান পাড়সহ কালিগঞ্জ উপজেলা বিএনপি ও নলতা ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আগামী ১৩ ডিসেম্বর শুক্রবার বিকালে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে হাজিপুর ইয়াং স্টার ক্লাব ও মহিষকুড় সূর্য সৈনিক ক্লাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

২

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

৩

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

৪

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

৫

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

৬

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

৭

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

৮

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৯

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

১০

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

১১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১২

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১৩

দিল্লিতে মমতা আটক

১৪

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১৫

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১৬

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১৭

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৮

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৯

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২০