বাংলাদেশ, রবিবার, ০৯ আগস্ট ২০২৬
২৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১১ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আগরতলা অভিমুখে বিএনপির তিন সংগঠনের লংমার্চ শুরু

ডেস্ক রিপোর্ট: ভারতের আগরতলা অভিমুখে লংমার্চ শুরু করেছেন বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীরা।

বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকে এই লংমার্চ শুরু হয়। তার আগে নয়াপল্টনে জড়ো হন সংগঠন তিনটির নেতাকর্মীরা। তাদের হাতে ছিল জাতীয় ও বিএনপির দলীয় পতাকা।

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক জিসান বলেন, নয়াপল্টন থেকে লংমার্চ শুরু হয়েছে। বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকা অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে আমাদের এই লংমার্চ।

এরআগে সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লংমার্চ শুরু হয়ে পল্টন-ফকিরাপুল-ইত্তেফাক মোড় হয়ে ফ্লাইওভারে উঠবে। এরপর সাইনবোর্ড-চিটাগং রোড-কাঁচপুর মোড়-তারাবো-বরফা-ভুলতা, গাউছিয়া-চনপাড়া, মাধবদী-পাঁচদোনা-সাহেপ্রতাব, ভেলানগর-ইটখোলা-মারজাল-বারুইচা হয়ে ভৈরব পৌঁছাবে লংমার্চ। এরপর ভৈরবে পথসভা করে আখাউড়া স্থলবন্দর অভিমুখে রওনা হবে।

সমাবেশ করে সংগঠন তিনটি। সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশ রক্ষায় এই লংমার্চ। তারা দেশরক্ষার জন্য আখাউড়ায় দিকে এগিয়ে যাচ্ছে। তারা মৃত্যুর ভয় উপেক্ষা করে দেশ রক্ষায় এগিয়ে যাচ্ছে।

লংমার্চ চলাকালে ভৈরব ও আখাউড়া স্থলবন্দরে সমাপনী সমাবেশ হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলমের পিতার দাফন সম্পন্ন

ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

এরতেজা হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ওয়ানডে ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে রশিদের ৬ উইকেটের ‘হ্যাটট্রিক’

শিশু রায়য়ানের পাশে দাড়ালেন আলফা, অন্যদেরও এগিয়ে আসার আহবান

প্লাস্টিকের পানির ট্যাংক বিতরণ, কতটা টেকসই সমাধান? || এস এম জান্নাতুল নাঈম

বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সরদার নুরুল আমিন

ঈশ্বরীপুরে ৫০ হাজার দেশীয় বীজ রোপণ

গ্রাম্য চিকিৎসকের চেম্বারে পাইলসের অপারেশনের প্রস্তুতি, ইনজেকশনের পর রোগীর মৃত্যু

লিওনেল মেসির বাবা আর নেই

১০

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১১

‘হাসিনা কার্ড’ খেলবেন, আবার বন্ধুত্বও চাইবেন—এভাবে সম্পর্ক হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘আমি তাদের হাতেনাতে ধরেছিলাম’, দুই প্রাক্তন স্বামীকে নিয়ে শ্বেতা

১৩

তিন কারিগরের হাতে চার মাসে বোনা জামদানিতে জয়া আহসান

১৪

মালয়েশিয়াকে গুঁড়িয়ে দিয়ে ৮৯ রানের জয় এইচপির

১৫

সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড নিয়ে নতুন বার্তা

১৬

তালায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু

১৭

নিশ্চিত হাম ও উপসর্গে আরও চারজনের মৃত্যু

১৮

চিঠি নিয়ে হাতেনাতে ধরা, কী করেছিলেন সাই পল্লবীর বাবা-মা?

১৯

তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার

২০
error: Content is protected !!