ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা ট্রাক, ট্রাংকলরী, ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৭৬৪) নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক
অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় নারকেলতলাস্থ সংগঠনের কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক আলমগীর কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর বিএনপি’র নেতা শেখ মাসুম বিল্লাহ শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সহকারী নির্বাচন কমিশনার ও পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ শফিক উদ-দ্দৌলা-সাগর, সাতক্ষীরা পৌর বিএনপি’র নেতা শাহ মো. কামরুজ্জামান (কামু), ব্যবসায়ী শেখ শফিউল্লাহ মনি, শহর যুবদলের নেতা মোহাম্মাদ আলী শাহীন প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সভাপতি মো. আমিনুর রহমান, সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মজনু সরদার, সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল গফফার, সাংগঠনিক সম্পাদক মোঃ এরশাদ আলী, সড়ক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ মোঃ কালাম হোসেন, অফিস সম্পাদক মোঃ আব্দুর রশিদ, নির্বাহী সদস্য মোঃ জোহর আলী, মোঃ ফরহাদ হোসেন, মো. শাকিল হোসেন, শেখ মনিরুল ইসলাম, সুশংকর কুমার দাস, মো. আল-আমিন, বিল্লাল হোসেন, বিল্লাল মিয়া প্রমুখ।
নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক আলমগীর কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের অফিস সহকারী মো. আশরাফ আলী।
মন্তব্য করুন