বাংলাদেশ, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১১ জানুয়ারি ২০২৫, ৬:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সদর উপজেলা স্কাউটস্ এর ত্রি-বার্ষিক কাউন্সিল

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ স্কাউটস্ সাতক্ষীরা সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ এর সভাপতিত্বে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস্ সদর উপজেলা শাখার সদস্য সচিব ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার দুলাল চন্দ্র সরকার, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, এলটি পল্টু বাশার, জেলা স্কাউটস কমিশনার মো. আব্দুল মাজেদ, খুলনা অঞ্চলের স্কাউটস্ সহকারী পরিচালক দয়াময় হালদার, জেলা স্কাউটস এর সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা স্কাউটস্ এর সাবেক কমিশনার মো. শাহজাহান আলী প্রমুখ।

এসময় বিগত কমিটির রিপোর্ট ও আয়-ব্যয়ের হিসাব পেশ করেন বিগত কমিটির সম্পাদক ও গোয়ালপোতা জিজিকে এইচ কানাইলাল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনোরঞ্জন মন্ডল।

আলোচনা সভা শেষে বাংলাদেশ স্কাউটস্, সাতক্ষীরা সদর উপজেলার ২০২৫ সালের ত্রি-বার্ষিক নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে পদাধিকার বলে সভাপতির দায়িত্ব পালন করবেন সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ।

এছাড়া সহ-সভাপতি পলাশপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিনুল ইসলাম, কুশখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল জব্বার, মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম আব্দুর রকিব আল-মেহেদী, সিলভার জুবলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জি, হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু সেলিম, স্কাউটস্ কমিশনার মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান আলী, কোষাধ্যক্ষ গাংনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরামুল কবির, সম্পাদক জিজিকে এইচ কানাইলাল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মনোরঞ্জন মন্ডল, যুগ্ম সম্পাদক উত্তর কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান, পদাধিকারবলে সদস্য সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, গ্রুপ কমিটির সভাপতি খেজুরডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান, ফিংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুলশান আরা, বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক উপকমিশনার ও খেজুরডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত

এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন : আইসিইউতে হাইকমিশনার

বেনাপোলে ককটেল সদৃশ ২টি বোমা উদ্ধার

মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের অন্যতম প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার

ইটাগাছা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বিদ্যুতের ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলের মানববন্ধন কর্মসূচি

পাইকগাছায় সাইকেল সেলাই মেশিন ও ভ্যান বিতরণ

মাদক ও অনলাইন জুয়ার সাথে জড়িতদের ছাড় নেই: খুলনার পুলিশ সুপার

১০

বেনাপোল চেকপোস্টে স্বর্ণসহ এক পাসপোর্ট যাত্রী আটক

১১

সাতক্ষীরায় ৬ কোটি টাকার সিনথেটিক মাদক ‘কুশ’ জব্দ, আটক ১

১২

‘র‌্যাব’ বিলুপ্ত করে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’

১৩

শ্যামনগরে অনুদানের চেক পেয়ে দুস্থ ও প্রতিবন্ধীদের মুখে হাসি

১৪

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

১৫

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

১৬

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

১৭

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

১৮

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

১৯

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

২০
error: Content is protected !!