বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৬ জানুয়ারি ২০২৫, ১২:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘জয় আমার বান্ধবীর স্বামী, গুঞ্জন ছড়াবেন না’

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। যার ব্যক্তিজীবন মানেই নানা ঘটনা, নানা বিতর্ক। প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন পরী।

যে কারণে এই নায়িকার ব্যক্তিজীবন নিয়ে বরাবরই ভক্তদের আগ্রহের পরিমাণটা একটু বেশি। পরীমণি কার সঙ্গে প্রেম করছেন, কাকে বিয়ে করতে চলেছেন…এসব জানার চেষ্টায় মুখিয়ে থাকেন নেটিজেনরা।

বিভিন্ন সময় বিভিন্ন তারকা, ব্যক্তির সঙ্গে পরীকে ঘিরে প্রেমের গুঞ্জন রটেছে। সম্প্রতি অভিনেতা জয় চৌধুরীর সঙ্গে নায়িকাকে সিনেমার প্রচারে কিংবা বিভিন্ন আয়োজনে দেখা গেছে।

বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রশ্নের মুখে পড়েছিলেন পরী। যেখানে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশে-কলকাতায় যেখানে আপনি সেখানেই পাশে অভিনেতা জয় চৌধুরী….!

জবাবে হেসে ওঠেন পরীমণি। তারপর বলেন, ‘‘আরে আরে! কী যে বলেন। ও তো আমার বান্ধবীর স্বামী। ওর বউ আমার বন্ধু, আমার বোন। জয় তাই ‘দুলাভাই’, আপনাদের ভাষায় জামাইবাবু।’’

পরী চান না জয়ের সঙ্গে তাকে জড়িয়ে কোনো গুঞ্জনের সৃষ্টি হোক। আনন্দবাজারের পাল্টা প্রশ্নের জবাবে অভিনেত্রী আবারও বললেন, ‘সত্যিই আমাদের মধ্যে খুবই মিষ্টি সম্পর্ক। খুব মজা করি আমরা। দোহাই, কলকাতায় আবার এই গুঞ্জনটা যেন ছড়িয়ে দেবেন না! সাংবাদিকদের বড় ভয় (হাসি….)।’

পরী কি তাহলে আর প্রেমের সম্পর্কে জড়াচ্ছে না? অভিনেত্রীর সহজ উত্তর, ‘আমার প্রেম হলে দেখি অনেকের মন-টন ভেঙে যায়। আমি কারও হবো না— তাতে লোকে খুশি। একজন কারও হলেই বিশাল ব্যাথা! তাই সকল অনুরাগীদের জানাচ্ছি, আমি কারও নই বাবা! তোমরা খুশি থাকো (হাহাহা)।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্পাঞ্চলে নিরাপত্তার চাদর, মাঠে ৩৩ প্লাটুন বিজিবি

১

ব্রাজিলে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে নতুন বিশ্বরেকর্ড!

২

৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন নায়িকা পরীমনি

৩

মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

৪

পোশাক খাতে অস্থিরতার নেপথ্যে আ.লীগ-যুবলীগ: দাবি জামায়াতের

৫

এনটিআরসিএ’র নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি হতে পারে ডিসেম্বরে

৬

কাজে ফিরেছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা

৭

সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, প্রথম দিন গেলেন ৮৩৬ পর্যটক

৮

ইকবাল সোবহান চৌধুরীকে হত‍্যা মামলায় গ্রেপ্তার দেখালো ডিবি

৯

সাতক্ষীরায় ভোরে হাটতে বের হয়ে পরিবহন চাপায় প্রাণ গেল নারীর

১০

শুরুতেই জোড়া আঘাত, কিং-হজের স্টাম্প ভাঙলেন তাসকিন-হাসান

১১

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

বেতনা খননের মাটি বিক্রি, ঘটনাস্থল পরিদর্শনে আশাশুনির ইউএনও

১৩

ছকিনা-শামছুর দম্পতির মানবেতর জীবনযাপন, জোটেনি বয়স্ক ভাতার কার্ড

১৪

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

১৫

ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ

১৬

সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

১৭

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু

১৮

আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৯

কপ জলবায়ু ন্যায়বিচারের মঞ্চ, নাকি কূটনৈতিক প্রদর্শনী || বাহলুল আলম

২০