বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ জানুয়ারি ২০২৫, ৬:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সীমান্তে বিজিবিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি

ডেস্ক রিপোর্ট: সীমান্ত পরিস্থিতি অনেকটা স্বাভাবিক আছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড কেনার অনুমতি দেওয়া হয়েছে। এগুলো তারা ব্যবহারও করতে পারবে।

সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির এ এ সভা হয়।

সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ফসল কাটা নিয়ে দুই দেশের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে বাকবিতণ্ডা বাঁধে। এক পর্যায়ে বিএসএফ বাংলাদেশ সীমান্তের দিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজিবি তখন পাল্টা এ ধরনের অস্ত্র ব্যবহার করতে পারেনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেকে জানেন বিজিবি কেন সাউন্ড গ্রেনেড মারেনি বা কেন টিয়ার শেল মারেনি। এগুলো তো বিজিবির কাছে নেই। বিজিবির কাছে সব লেথাল (প্রাণঘাতী) অস্ত্র। এজন্য আমরা তাদের অনুমতি দিয়ে দিয়েছি, এই জিনিসগুলো (সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল) ক্রয় করা হবে।

এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, ক্রয় করার অনুমতি দিয়েছি, ক্রয় করলে কি ব্যবহার করবে না?

আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রাণঘাতী অস্ত্র তো প্রয়োজন হলে ব্যবহার করতে পারবে। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত হবে কোন সময় কোনটা ব্যবহার করতে হবে। সীমান্তের অবস্থা এখন মোটামুটি স্থিতিশীল। বড় ধরনের কোনো সমস্যা নেই।

সংশ্লিষ্ট আরেক প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ভারতের কাছে সাউন্ড গ্রেনেড আছে। ভারতের এটা খারাপভাবে নেওয়ার কোনো সুযোগই নেই।

তিনি বলেন, আগামী মাসে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ে একটা কনফারেন্স আছে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি। তারা জানাবে, যে বিষয়গুলোতে যে চুক্তিগুলিতে অসঙ্গতি আছে, এগুলো দেখতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ধোয়ার কুণ্ডলীতে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১০

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১১

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১২

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১৩

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১৪

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৫

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৬

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৭

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৯

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

২০
error: Content is protected !!