বাংলাদেশ, বুধবার, ১২ আগস্ট ২০২৬
২৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২২ জানুয়ারি ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তিন বাহিনীর পোশাক ডিজাইনার-অনুমোদনকারীকে গ্রেপ্তারের দাবি আসিফের

বিনোদন ডেস্ক | বদলে যাচ্ছে দেশের অন্যতম তিনটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক। গতকাল সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এর প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে।

এরপর গণমাধ্যমে নতুন পোশাকে তিন বাহিনীর তিন সদস্যকে মডেল হিসেবে উপস্থাপন করা হয়। এতে দেখা যায়, ‘আয়রন’ রঙে পুলিশ, জলপাই রঙে র‌্যাব এবং ‘গোল্ডেন হুইট’ রঙে দাঁড়িয়ে আনসার সদস্য।

তিনি বাহিনীর নতুন পোশাকের ছবি সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ও হাস্যরস তৈরি হয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলা গানের যুবরাজখ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবরও।

পোশাক পরিবর্তনের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এ দাবি জানান আসিফ।

পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের একটি ছবি পোস্ট করে এ কণ্ঠশিল্পী লিখেছেন, তিন বাহিনীর এই পোশাকের ডিজাইনার, অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুচিহীনতার অভিযোগে দ্রুত গ্রেপ্তার করা হোক।

এরপর আসিফ লেখেন, মানসিক ডাক্তারদের মাধ্যমে জিজ্ঞাসাবাদ শেষে উন্নত চিকিৎসার তাদের পাবনার হেমায়েতপুর পাগলাগারদে প্রেরণ করার অনুরোধ জানাচ্ছি। সারাদেশে রুচিহীনতা ছড়িয়ে পড়লে সব দায়দায়িত্ব রুচিহীন সরকারকেই নিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সংবর্ধনা

বইয়ের বিকল্প কেবল বই || ‎তারিক ইসলাম

শেষ হলো ১০ দিনব্যাপী বৃক্ষমেলা

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ

শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

পাইকগাছায় নজিরবিহীন লোডশেডিং, ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে ৩–৪ ঘণ্টা

থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত খায়রুল বাসার

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ১ম পর্বে ৮টি দলের জয়

তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভা

১০

গণমাধ্যমের উপস্থিতিতে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ: ইসি সচিব

১১

ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা

১২

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা

১৩

সুন্দরবনে ১শ’ হরিণের শিকারের ফাঁদ উদ্ধার

১৪

৪ পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১২ শিক্ষক

১৫

ইনফান্তিনোর পক্ষ নিয়েই ফিফাকে কড়া হুশিয়ারি ট্রাম্পের

১৬

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি শুরু

১৭

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

১৮

দুবাইয়ে থাকছেন মোস্তাফিজ, দলছাড়া সাকিব-তাসকিন

১৯

টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা

২০
error: Content is protected !!