
এম জুবায়ের মাহমুদ: প্রাণের উচ্ছ্বাসে শ্যামনগরের নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অনুষ্ঠিত হয়ে গেল পিঠা উৎসব।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত এই পিঠা উৎসবে ভাপা পিঠা, চিতই পিঠা, দুধ চিতই পিঠা, ঝাল পিঠা, মালপোয়া, মেড়া পিঠা, মালাই পিঠা, মুঠি পিঠা, আন্দশা, কুলশি, কাটা পিঠা, কলা পিঠা, খেজুরের পিঠা, ক্ষীর কুলি, গোকুল পিঠা, গোলাপ ফুল পিঠা, লবঙ্গ লতিকা, রস ফুল পিঠা, সুন্দরী পাকান, সরভাজা, পুলি পিঠা, পাতা পিঠা, পাটিসাপটা, পাকান পিঠা, নারকেলের সেদ্ধ পুলি, নারকেল জিলাপি, তেজপাতা পিঠা, তেলের পিঠা, তেলপোয়া পিঠা, চাঁদ পাকান পিঠা, ছিট পিঠা, পানতোয়া, জামদানি পিঠা, হাঁড়ি পিঠা, ঝালপোয়া পিঠা, ঝুরি পিঠা, ছাঁচ পিঠা, ছিটকা পিঠা, বিবিখানা, চুটকি পিঠা, চাপড়ি পিঠা, ঝিনুক পিঠা, সূর্যমুখী পিঠা, ফুল পিঠা, বিবিয়ানা পিঠা, সেমাই পিঠা, নকশি পিঠা, নারকেল পিঠা, নারকেলের ভাজা পুলি, দুধরাজ, ফুলঝুরি পিঠাসহ ৪১ প্রকার পিঠার সমাহার বসে।
উৎসবে পিঠা খেতে খেতে আনন্দ উল্লাসে মেতে ওঠেন শিক্ষার্থী-অভিভাবক-অতিথিরা।
পরে মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
এসময় নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ অহিদুজ্জামানের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহা বাবু, নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন এর পরিচালক লুৎফর রহমান, বিড়ালাক্ষী মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা একরামুল কবীর, শ্যামনগর প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি তপন বিশ্বাস, নওয়াবেঁকী বাজার কমিটির সেক্রেটারি মনিরুজ্জামান মনি প্রমুখ।

মন্তব্য করুন