বাংলাদেশ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ৯:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রোকেয়া মুনসুর মহিলা কলেজের গভর্নিং বডির পরিচিতি সভা

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির পরিচিতি সভা এবং ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পরে কলেজ মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গভর্নিং বডির সভাপতি ও সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচএম রহমাতুল্লাহ পলাশ।

তিনি বলেন, আমার পিতা সাবেক বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট মনসুর আলী খুলনার বাড়ি বিক্রি করে এই অঞ্চলের নারী শিক্ষার প্রসার ও নারী জাগরণের জন্য উপজেলা সদরে মাদ্রাসা ও মহিলা কলেজ প্রতিষ্ঠা করার উদ্যোগ নেন। সে সময় আমার পিতা আমাকে ও আমার মাকে তার স্বপ্নের কথা বলেছিলেন, তিনি এ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তার মায়ের ভূমিকার কথাও তুলে ধরেন এবং কলেজটির প্রতিষ্ঠা লগ্নে যারা সহযোগিতা করেছিলেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান।

সভায় গভর্নিং বডির হিতৈষী সদস্য কলারোয়া মহিলা কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান মুকুল, বিদ্যোৎসাহী সদস্য কুমিরা মহিলা কলেজের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, শেখ সাইফুল বারী সফু, শেখ নাজমুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি শেখ রেজাউল করিম ও শেখ জাফরুল্লা, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, সহকারী অধ্যাপক সোমা বিশ্বাস ও সহকারী অধ্যাপক নিয়াজ কাউসার তুহিনকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, হাজী তোফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মোঃ শেখ শফিউল্লাহ, বিএনপি নেতা শেখ নুরুজ্জামান, কলেজের সাবেক কমিটির সদস্য গোলাম মাওলা, খায়রুল ইসলাম প্রমুখ।

সবশেষে ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্নাতক পাস ছাড়া ম্যানেজিং কমিটির সভাপতি নয়, পরিপত্র জারি

১

শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

২

নবাগত ইউএনও’কে ডিবি ইউনাইটেড হাইস্কুলের পক্ষে ফুলেল শুভেচ্ছা 

৩

পাইকগাছায় পুণ্যস্নানে শেষ হলো ঐতিহ্যবাহী রাস উৎসব

৪

শ্যামনগরে ২শ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

৫

রতনপুরে পানি নিষ্কাশন ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

৬

সখিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

৭

সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

৮

হিজাব না পরায় ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত

৯

কলকাতা উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’

১০

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান হলেন এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড়

১১

এসএসসির ফরম পূরণের সময় বাড়ল

১২

কালিগঞ্জের নবাগত ইউএনও এরফানুর রহমানের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

১৩

চায়ের কাপে ঝড়/পদ্মপুকুরে নির্বাচনী আলোচনায় সম্ভাব্য ৪ প্রার্থীর নাম

১৪

সর্বদলীয় সংলাপ চায় জামায়াত, সায় নেই সরকারের

১৫

হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে কী?

১৬

জানুয়ারিতে খুলনা থেকে ঢাকায় চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৭

এবার দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড সূর্যবংশীর

১৮

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

১৯

হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

২০
error: Content is protected !!