বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৯ মার্চ ২০২৫, ৮:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পদ্মা সেতুতে ৮০ কিলোমিটার গতিতে গাড়ি চলাচলের অনুমতি

ডেস্ক রিপোর্ট: পদ্মা সেতুতে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে গাড়ি চলাচলের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (৯ মার্চ) বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি সেতু বিভাগকে এ নির্দেশ দেন।

পদ্মা সেতুতে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিসীমা বেঁধে দিয়েছিল বিগত সরকার। বর্তমানে এ সেতু দিয়ে গাড়ি পারাপারে আরও গতি প্রয়োজন বলে মনে করছেন আন্তঃমন্ত্রণালয় সভার অংশীজনরা। এরই পরিপ্রেক্ষিতে নতুন গতিসীমা নির্ধারণ করা হয়েছে।

ফাওজুল কবির খান বলেন, পদ্মা সেতুতে যানবাহন চলাচলের গতিসীমা আগে ঘণ্টায় ৬০ কিলোমিটার ছিল। ঈদের সময় যানবাহনগুলো যেন দ্রুত পারাপার হতে পারে সেজন্য গতিসীমা ৮০ কিলোমিটার করা হবে।

তিনি বলেন, এতে (গতিসীমা বাড়লে) যানজট হবে না, গাড়ি আটকে থাকবে না, দ্রুত গাড়ি চলে যেতে পারবে। মহাসড়কে গতিসীমার কিছু সাইন আছে সেগুলো দিতে হবে।

একই সঙ্গে ঈদের সময় সড়কে কোনো দুর্ঘটনা ঘটলে আহতদের যেন দ্রুত কাছাকাছি কোনো হাসপাতালে নেওয়া যায় সে ধরনের ব্যবস্থাপনা থাকবে বলেও জানান সড়ক ও সেতু উপদেষ্টা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর

১

জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির

২

রাজধানীর ভাটারায় বাসে আগুন

৩

রূপগঞ্জে পুলিশের রগ কাটল মাদক কারবারিরা

৪

শ্যামনগরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মশাল মিছিল

৫

শার্শায় ধান ক্ষেত থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

৬

তালার শালিখা নদী থেকে অজ্ঞাত যুবকের লা/শ উদ্ধার

৭

‎খেজুর রসের মিষ্টি সুবাস ও শীতের স্নিগ্ধ পরশ || ‎তারিক ইসলাম

৮

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া

৯

জয় বাংলা ও জাতীয় চার নেতার নামে থাকা কোস্টগার্ডের ৫ জাহাজের নাম বদল

১০

বিষের ছোবলে বিপন্ন সুন্দরবনের জলজ প্রাণ

১১

আর কত শিশুর শৈশব নষ্ট হলে আমাদের বিবেক জাগবে? || সুরভী সাদিয়া লিমা

১২

কপ৩১-এ অংশ নিতে তুরস্কের পথে সাতক্ষীরার শিশু নওশীন ও নুর

১৩

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

১৪

মরিশাসে কাচের ভারী বাক্স চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

১৫

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গো/লাগু/লি, সেনাসদস্যের মৃ/ত্যু

১৬

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১৭

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

১৮

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৯

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

২০