বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৪ মার্চ ২০২৫, ৯:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গহীন সুন্দরবনে গাছের ডালে শুয়ে থাকা বৃদ্ধ নারীকে উদ্ধার করলো দুই জেলে

সুলতান শাহাজান, শ্যামনগর: গহীন সুন্দরবনে গাছের ডালে শুয়ে থাকা ষাটোর্ধ্ব এক বৃদ্ধ নারীকে উদ্ধার করেছে দুই জেলে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বাদুজুলি খালের পাশের একটি গাছ থেকে তাকে উদ্ধার করে বাড়ি ফেরেন তাঁরা।

ওই বৃদ্ধ নারী তাঁর নাম বলছেন শুকুরুন নেছা। স্বামীর নাম গফফার। তার একটি ছেলে রয়েছে, নাম রফিকুল। এছাড়াও তিনি তার ঠিকানা বলেছেন খুলনার তেরখাদা থানার কাটাংগা গ্রাম। এছাড়া আর কিছুই বলতে পারছেন তিনি। তাকে কিছুটা মানসিক ভারসম্যহীন বলে ধারণা করা হচ্ছে।

গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের ফজের খাঁর ছেলে আলমগীর খাঁ জানান, তিনি ও তাঁর সহযোগী রহমান গাজী তিন দিন আগে কাঁকড়া ধরতে যান সুন্দরবনে। কাঁকড়া ধরে বৃহস্পতিবার বিকালে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে ফিরে আসার সময় বাদুজুলি খালের পাশে একটি গাছের ডালে ওই বৃদ্ধ নারীকে শুয়ে থাকতে দেখেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

গাবরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এম মাসুদুল আলম বলেন, ৯নং সোরা গ্রামের আলমগীর খাঁ ও রহমান নামে দুই জেলে সুন্দরবনে কাঁকড়া শিকার করে বাড়ি ফেরার সময় এক নারীকে গাছে ডালে শুয়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। রাতে বাড়িতে রেখে সকালে পরিষদে নিয়ে আসেন। এখন তিনি ইউনিয়ন পরিষদের হেফাজতে আছেন।

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম বলেন, গতকাল রাতে এমন একটি ঘটনা কথা আমরা জানতে পেরেছি। কিভাবে এই বৃদ্ধ নারী বড় বড় নদী পার হয়ে গহীন বনে গেলেন, তা শুধু তিনিই বলতে পারবেন। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

২

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

৩

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

৪

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

৫

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৬

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

৭

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

৮

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

৯

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

১০

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

১১

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

১২

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

১৩

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১৪

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১৫

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১৬

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১৭

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১৮

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১৯

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

২০