বাংলাদেশ, শনিবার, ০২ মে ২০২৬
১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২২ মার্চ ২০২৫, ৫:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ৩ মাসে ৮ হ-ত্যাসহ ৪৫ জনের অস্বাভাবিক মৃ-ত্যু

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ৩ মাসে ৮ হত্যাসহ ৪৫ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে সড়ক দুর্ঘটনা, আত্মহত্যা, পানিতে ডুবে মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ও অন্যান্য দুর্ঘটনাজনিত মৃত্যুর ঘটনা রয়েছে।

পাশাপাশি ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, মানবপাচার, চুরি, ডাকাতি, ছিনতাই ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও ঘটছে।

শনিবার (২২ মার্চ) শহরের ম্যানগ্রোভ সভাঘরে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর সহযোগিতায় বেসরকারি সংস্থা উত্তরণ এর ডিএইচআরএনএস প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এক অ্যাডভোকেসি সভায় এই তথ্য তুলে ধরা হয়।

এতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি মাসে ১৮ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন হত্যার শিকার, ৯ জন সড়ক দুর্ঘটনায়, ২ জন পানিতে ডুবে, ১ জন ছাদ থেকে পড়ে, ১ জন গাছ থেকে পড়ে এবং ১ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এ মাসে পুলিশ একটি মরদেহও উদ্ধার করে।

ফেব্রুয়ারিতে ১৩ জনের অস্বাভাবিক মৃত্যু ঘটে। এর মধ্যে ২ জন হত্যা, ৩ জন সড়ক দুর্ঘটনা, ৩ জন আত্মহত্যা, ২ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, ১ জন পানিতে ডুবে, ১ জন বিষাক্ত মদ পানে এবং ১ জন শিক্ষার্থী অস্বাভাবিকভাবে মারা যায়।

মার্চের ২২ তারিখ পর্যন্ত জেলায় ১৪ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ২ জন হত্যা, ৩ জন সড়ক দুর্ঘটনা, ২ জন পিলার ও দেওয়াল চাপায়, ২ জন পানিতে ডুবে এবং ১ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এছাড়া পুলিশ ২টি মরদেহ উদ্ধার করে এবং বখাটেদের খপ্পরে পড়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করে।

সভায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক অ্যাড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ নাছির উদ্দীন ফরাজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর কেন্দ্রীয় সমন্বয়ক টিপু সুলতান, শিক্ষাবিদ অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, মানবাধিকার কর্মী মাধব দত্ত, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর মোজ্জাম্মেল হক, দুদকের আইনজীবী মোস্তফা আসাদুজ্জামান দিলু, অধ্যক্ষ আশেক ই এলাহী, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, জ্যোৎস্না দত্ত, অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামাল, অ্যাডভোকেট মনোয়ারা পারভীন, আলী নূর খান বাবুল, ওসিসি কর্মকর্তা আব্দুল হাই, সাংবাদিক এসএম শহীদুল ইসলাম, এসএম বিপ্লব হোসেন, উন্নয়ন কর্মী শ্যামল দত্ত, লুইস রানা গাইন, মানবাধিকার কর্মী আবুল কালাম, আব্দুস সামাদ, শেখ আবুল কালাম, সালাউদ্দিন রানা প্রমুখ।

সভা পরিচালনা করেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মুনির উদ্দীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার উন্নয়নে ১৬ দফা দাবিতে ঢাকায় তরুণদের মানববন্ধন

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর আলী

ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা

নির্মাণ শ্রমিক ও রঙ পালিশ শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা

ফার্নিচার ও রঙ শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা

ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের র‌্যালি, আলোচনা ও অর্থ বিতরণ

ইমারত নির্মাণ টাইলস্ ও মোজাইক শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা

পাইকগাছায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালন

সাতক্ষীরা সীমান্তে প্রায় ৬ কোটি টাকার ভারতীয় ক্রিস্টাল মেথ আইস জব্দ

প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে মীরগাং ও গনেশপুর প্রাথমিক বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন

১০

দেবহাটায় র‌্যালি ও শ্রমিক সমাবেশ

১১

কালিগঞ্জে মহান মে দিবস পালন, শ্রমিক ঐক্যের আহ্বান

১২

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনে ফেললো বাংলাদেশ

১৩

ডিসি সম্মেলন শুরু ৩ মে, ব্রিফিং শনিবার

১৪

নারীর শ্রম; ‘সহায়তা’ নয় ‘পেশা’ | এস এম জান্নাতুল নাঈম

১৫

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তরুণদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

১৬

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন

১৭

শ্রমের স্বীকৃতি, উপকূলের নীরবতা | আশিকুজ্জামান

১৮

উপকূলে নারী শ্রমিকদের সংগ্রাম: কাজ সমান, মজুরি অর্ধেক

১৯

সাতক্ষীরায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705