বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৬ মার্চ ২০২৫, ৫:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বাধীনতা দিবসে শেখ মুজিবের ভাষণ প্রচার করায় মাইক ভাঙচুর

ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহের কালীগঞ্জে স্বাধীনতা দিবসে শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার করায় মাইক ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বুধবার (২৬ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে এ ঘটনা ঘটে। হামলায় মুক্তিযোদ্ধা সংসদের তত্ত্বাবধায়ক সাগর হোসেন আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, সকালে মুক্তিযোদ্ধা ভবনে মাইক লাগিয়ে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানো শুরু হয়। এসময় স্থানীয় লোকজন মুক্তিযোদ্ধা ভবনে গিয়ে ভাষণ বাজাতে নিষেধ করে। কিন্তু মুক্তিযোদ্ধা ভবনের তত্ত্বাবধায়ক সাগর হোসেন শেখ মুজিবের ভাষণ বাজানো অব্যাহত রাখেন। এসময় স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে হামলা চালিয়ে মাইক ভাঙচুর করে। এসময় তত্ত্বাবধায়ক সাগর হোসেন আহত হন।

এ বিষয়ে দেশ মাইক সার্ভিসের মালিক ইয়াকুব আলী জানান, সকালে মুক্তিযোদ্ধা লিয়াকত আলী এক হাজার টাকায় আমার দোকান থেকে একটি মাইক সেট ভাড়া নেন। ওই মাইক মুক্তিযোদ্ধা ভবনে নিয়ে যান। শুনেছি ওই ভবনের তত্ত্বাবধায়ক সাগর হোসেন মাইকে শেখ মুজিবের ভাষণ বাজাচ্ছিলেন। এ সময় স্থানীয়দের নিষেধ অমান্য করে ভাষণ বাজানো অব্যাহত রাখলে লোকজন আমার মাইক সেট ভেঙে দিয়েছে।

ঘটনাস্থলে গিয়ে আহত সাগর হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি কল রিসিভ করেননি।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হেলাল উদ্দিন বলেন, হামলা বা মারধরের ঘটনা জানা নেই। মুক্তিযোদ্ধা ভবনের তত্ত্বাবধায়ক সাগর মাইক ভাড়া নেওয়ার ব্যাপারেও আমাকে কিছু জানায়নি। ভাবমূর্তি নষ্ট করতে এমন ঘটনা কেউ ঘটাতে পারে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, এ ধরনের কোনো ঘটনার খবর জানা নেই। সকালেও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিনসহ মহান স্বাধীনতা দিবসের প্রোগ্রাম করেছি। এ ধরণের কোনো ঘটনা ঘটেছে কিনা খোঁজখবর নিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

১০

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

১১

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

১২

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

১৩

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

১৪

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

১৫

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

১৬

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৭

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

১৮

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

১৯

হাম উপসর্গে আরও ৮ জনের মৃ/ত্যু, আক্রান্ত ১২৩২

২০
error: Content is protected !!