বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৮ মার্চ ২০২৫, ২:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুসলিম উম্মাহর কল্যাণ ও মুক্তি কামনায় পবিত্র জুমাতুল বিদা

ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার ‘জুমাতুল বিদা’ উপলক্ষে রাজধানী ঢাকার বিভিন্ন মসজিদে মুসলিম উম্মাহর সমৃদ্ধি, ঐক্য ও মুক্তি কামনা করে বিশেষ প্রার্থনা ও দোয়ার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) জুমাতুল বিদার নামাজে অংশ নিতে সকাল থেকেই রাজধানীর মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নামে।

এদিন, জুমার নামাজের আগে রমজানের তাৎপর্য ও জুমাতুল বিদার ফজিলত নিয়ে আলোচনা করা হয়। খুতবায় রমজানের শেষ দিনগুলোর গুরুত্ব তুলে ধরে সবাইকে বেশি বেশি করে ইবাদত-বন্দেগি করার আহ্বান জানানো হয়।

জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া, ফিলিস্তিনের নিপীড়িত মুসলমানদের জন্য বিশেষ দোয়াও করা হয়।

জুমাতুল বিদা উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ রাজধানীর বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

রমজানের শেষ শুক্রবারকে ইসলামে বিশেষ মর্যাদা দেওয়া হয়। এই দিনে নবি মুহাম্মদ (সা.) তার শেষ জীবনে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছিলেন, যা উম্মাহর জন্য দিকনির্দেশনা হিসেবে বিবেচিত। রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানের শেষ জুমা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। একই সঙ্গে এ দিনকে আল কুদস দিবস হিসেবেও অভিহিত করা হয়।

ইসলামী চিন্তাবিদদের মতে, রমজান মাসের সর্বোত্তম বা উৎকৃষ্ট দিবস হলো জুম্মাতুল বিদা (শেষ জুম্মা)। রমজান মাসের শেষ শুক্রবার অথবা শেষ জুমাবারের দিন জুমাতুল বিদা হিসেবে মুসলিম বিশ্বে পরিচিত। তাই মুসলিম উম্মাহর কাছে রমজানের এ দিনটির গুরুত্ব অপরিসীম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১০

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

১১

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

১২

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

১৩

সাতক্ষীরায় ২৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

১৫

টিআরএম বাস্তবায়নে যুব ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

১৭

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১৮

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

১৯

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

২০