বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৮ মার্চ ২০২৫, ৩:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৫

oplus_2

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ এলাকার একটি মসজিদের সামনে থেকে শাহিনুল ইসলাম নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। এই ঘটনায় শাহিনুল ইসলামের দায়ের করা মামলার প্রেক্ষিতে আন্তঃবিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের হোতাসহ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- চক্রের মূলহোতা আবু বক্কর সিদ্দিক গাজী (৫৫), তার সহযোগী সালাউদ্দিন গাজী (৩৮), মোস্তাফিজুর রহমান নান্নু (৩৫), শাহাজাহান গাজী (৩৫) ও আতিকুর রহমান সাজু (৩৮)।

এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শ্যামনগরের গাবুরাসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া ৯টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, যেসব মোটরসাইকেলে অতিরিক্ত লক থাকে না এবং দুর্বল লক সেসব মোটরসাইকেলকে টার্গেট করতো চক্রটি। এরপর তাদের কাছে থাকা মাস্টার চাবি দিয়ে ২ থেকে ৫ মিনিটের মধ্যেই মোটরসাইকেল চুরি করে পালিয়ে যেত। পরবর্তীতে ২০ থেকে ৪০ হাজার টাকায় চোরাই এসব মোটরসাইকেল বিক্রি করতো তারা।

শুক্রবার (২৮ মার্চ) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা।

তিনি বলেন, গত ২৫ মার্চ উপজেলার মুন্সিগঞ্জের জয়াখালি এলাকার একটি মসজিদের সামনে থেকে শাহিনুল ইসলাম নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। শ্যামনগর থানায় চুরির অভিযোগ দায়ের করলে শুরু হয় তদন্ত কার্যক্রম।

তদন্তের ধারাবাহিকতায় প্রথমে মুন্সিগঞ্জ এলাকা থেকে চোর চক্রের সদস্য সালাউদ্দিন গাজীকে গ্রেফতার করা হয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে চিংড়িখালি এলাকা থেকে এই চক্রের হোতা আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের জিজ্ঞাসাবাদে উপজেলার গাবুরা এলাকা থেকে চক্রের বাকী ৩ সদস্যকে গ্রেফতার হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, চোর চক্রের অন্যতম হোতা আবু বক্কর সিদ্দিক আন্তঃবিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মোটরসাইকেল চুরিসহ ২৭টি মামলা রয়েছে। এছাড়াও তার সহযোগী সালাউদ্দিন গাজীর বিরুদ্ধে ১৫টি, মোস্তাফিজুর রহমান নান্নুর বিরুদ্ধে তিনটি, আতিকুর রহমান সাজুর বিরুদ্ধে তিনটি ও শাহজাহান গাজীর বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ তিনটি মামলা রয়েছে। এই চক্রের বাকী সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।

উল্লেখ্য, উদ্ধার হওয়া নয়টি মোটরসাইকেলের মধ্যে এখন পর্যন্ত তিনটি মোটরসাইকেলের মালিক শনাক্ত হয়েছে। বাকি ছয়টি মোটরসাইকেল শ্যামনগর থানা হেফাজতে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!